মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

লালমনিরহাটে ফেন্সিডল ও পিকআপ ভ্যানসহ মাদক কারবারী আটক

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট  প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ১৭৪ Time View
জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের তিস্তা টোল প্লাজায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যান থেকে ১শ ৮৭ বোতল ফেন্সিডিলসহ জামিল প্রধান (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ।বুধবার (১২ এপ্রিল) সকালে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন আটক মাদক ব্যবসায়ীকে আজকে ১২টার দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এর আগে মঙ্গলবার ( ১১ এপ্রিল ) রাতে জেলার তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় এসআই আশরাফুল আলম অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী জামিলকে পিকআপ ভ্যানটি আটক করে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা ফেন্সিডিলের আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ টাকা।
আটক মাদক ব্যবসায়ী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানা এলাকার আব্দুর রশিদ প্রধানের ছেলে।লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে  একটি পিকআপ ভ্যানে প্লাস্টিক পোড়া মালের বস্তায় বিপুল পরিমান ফেন্সিডিল নিয়ে ঢাকার দিকে যাচ্ছেন। এসময় এসআই আশরাফুলের নেতৃত্বে থানার একটি চৌকস দল তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় একটি চেকপোস্ট পরিচালনা করে। পরে টোল প্লাজায় প্লাস্টিক পোড়া কিছু মালের বস্তা নিয়ে যাওয়ার সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যান থামানোর সংকেত দিলে পিকআপ ভ্যানটি না থামিয়ে দ্রুত গতিতে উল্টো দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ পিকআপ ভ্যানটি আটক করে।
পরে পিকআপ ভ্যানটি তল্লাশী করে একটি সাদা প্লাস্টিকের বস্তায় বিশেষ কৌশলে রাখা ১৮৭টি ফেন্সিডিলের বোতল উদ্ধার করা হয়। উদ্ধার করা ফেন্সিডিলের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৩,/দুপুর ২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit