মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
সবার মানবাধিকার নিশ্চিত করাই বর্তমান সরকারের অগ্রাধিকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল ইরান: নেতানিয়াহু যুদ্ধের অবসানে ইরানকে আলোচনায় ফেরানোর চেষ্টায় আসিম মুনির আইআরজিসি কমান্ডারদের খোঁজ পেতে ১ কোটি ডলারের পুরস্কার ঘোষণা করল যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংঘাতের আগেই ট্রাম্পকে যেসব ইঙ্গিত দিয়েছিল মার্কিন গোয়েন্দারা রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ শেখ হাসিনার আত্মীয় বলায় সাংবাদিককে ‘পেশাদার’ আচরণ করার পরামর্শ দিলেন তথ্যমন্ত্রী পার্থ ফ্রান্সে ভয়াবহ টর্নেডোতে লণ্ডভণ্ড শত শত ঘরবাড়ি ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দিল চীন কিয়ারার মা হওয়ার খবরে কেঁদে ফেলেন যশ! কি হয়েছিলো ‘টক্সিক’ সেটে?

দারুণ সুযোগেও সাড়া মেলেনি, নতুন প্রাক-নিবন্ধনে হজে যাওয়ার সুযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১০০ Time View

ডেস্ক নিউজ : চলতি মৌসুমে হজ নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত করা হয়েছে। এছাড়া নতুন প্রাক-নিবন্ধন করে হজে যাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। চলতি বছর বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। ৬ষ্ঠ দফা সময় বাড়িয়েও প্রায় ৯ হাজার নিবন্ধন ফাঁকা রয়েছে। এ অবস্থায় সপ্তম দফা নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। 

আগামী ৫ এপ্রিল পর্যন্ত সরকারি ও বেসরকারি নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে। চলতি বছর হজযাত্রী নিবন্ধনের সময় আরও ৬ দিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার রাতে রিপোর্ট লেখা পর্যন্ত সরকারি ও বেসরকারি হজযাত্রী মোট নিবন্ধন করেছে ১ লাখ ১৮ হাজার ২৮৬ জন। তার মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছে ৯ হাজার ৯৩৫ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছে ১ লাখ ৮ হাজার ৩৫১ জন। 

চলতি মৌসুমে হজযাত্রী নিবন্ধন শুরু হয় ৮ ফেব্রুয়ারি। শুরুতে সময় বেঁধে দেওয়া হয়েছিল ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। কিন্তু আশানুরূপ নিবন্ধন না হওয়ায় সপ্তম দফা সময় বাড়িয়ে ৫ এপ্রিল পর্যন্ত সময় নির্ধারণ করা হয়। চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও অবশিষ্ট এক লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় একটি প্যাকেজের মাধ্যমে হজ পালনের নিয়ম রাখা হয়েছে। এবার সরকারিভাবে হজ পালনে খরচ হবে ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। অন্যদিকে বেসরকারিভাবে এজেন্সির মাধ্যমে হজ পালনে সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এর মধ্যে সরকারি ও বেসরকারিভাবে ১১ হাজার ৭২৫ টাকা কমানো হয়েছে। বুধবার ৫ এপ্রিল সন্ধ্যা ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হজে যেতে সরকারি ও বেসরকারিভাবে নিবন্ধন করেছেন মোট ১ লাখ ১৪ হাজার ৯৩২ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছে ৯ হাজার ৮১৬ এবং বেসরকারিতে নিবন্ধন করেছে ১ লাখ ৫ হাজার ১১৬ জন।

 

 

কিউএনবি/আয়শা/০৫ এপ্রিল ২০২৩,/রাত ৯:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit