শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম

লালমনিরহাটে ছাত্রলীগ সহ-সভাপতি কুপিয়ে হত্যা, আটক ১

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১১৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি :বাড়ি থেকে ডেকে নিয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সাবেক উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি আবু মুসা ছোটনকে কুপিয়ে ও পেটে ছুড়ি ঢুকিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় ছোটনের চিৎকারে পলাশ মিয়া নামে এক যুবককে আটক করেছেন স্থানীয় জনতা।মঙ্গলবার (০৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কালীগঞ্জ উপজেলার শ্রুতিধর জামিরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।আবু মুসা ছোটন উপজেলার শ্রতিধর হাজির স্কুল এলাকার মৃত আবুল কাসেমের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।পুলিশ ও স্থানীয়রা জানান, ইফতারের পর শ্রুতিধর জামিরবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পলাশ মিয়াসহ কয়েকজন ছোটনের বাড়িতে যান। এসময় জরুরী আলাপের কথা বলে তাকে ডেকে আনেন স্কুল মাঠে। একপর্যায়ে তার সাৎে কথা কাটাকাটি শুরু হলে পলাশ মিয়াসহ ছোটনকে মারধর শুরু করে। পরে ছোটনের আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসার সময় পলাশ মিয়া ছোটনকে ধারালো ছুরি দিয়ে বিভিন্নসস্থানে আঘাত করে পেটে ঢুকিয়ে দেয়।

এসময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে রংপুর মেডিকেল কলেজ নিয়ে গেলেন সেখানে তার মৃত্যু হয়।কালীগঞ্জ থানার ওসি এটিএম গোলাম রসূল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় পলাশ মিয়া নামে এক ব্যক্তি আটক করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা তদন্ত না করে বলা যাবে না।

কিউএনবি/অনিমা/০৫ এপ্রিল ২০২৩,/সকাল ১০:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit