বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ 

রোজা ফরজ হওয়ার হেকমত ও উপকারিতা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১২৫ Time View

ডেস্ক নিউজ : ইসলামী শরিয়াতে সাওম বা রোজার বিধান প্রবর্তনের ক্ষেত্রে অনেক হেকমত ও উপকারিতা রয়েছে। এর মধ্যে অন্যতম হলো-

১. সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়া বা আল্লাহভীতি অর্জিত হয়।

২. ইহা মহান রবের নৈকট্য ও সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম।

৩. এর মাধ্যমে আল্লাহ তা’আলার অফুরন্ত রহমত লাভ করা যায়।

৪. জাহান্নাম থেকে মুক্তির উপায়।

৫. সিয়ামের দ্বারা ব্যক্তির চরিত্র বিধ্বংসী কুপ্রবৃত্তির দমন হয়।

৬. সাওম দ্বারা ব্যক্তির চক্ষু, কর্ণ, জিহ্বা ও লজ্জাস্থান প্রভৃতি নিয়ন্ত্রিত থাকে।

৭. আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়।

৮. শরীরের জন্য ক্ষতিকর জিনিসগুলো ধ্বংসের মাধ্যমে শারীরিক সুস্থতা আনয়ন করে।

৯. সাওম দ্বারা অন্তরের যাবতীয় কুটিলতা দূর হয়।

১০. রোজাদার-কে যাবতীয় খারাপ কাজ ও আচরণ হতে বিরত থাকতে অভ্যস্ত করে তোলে।

১১. শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করে।

১২. সিয়াম সাধনার ফলে ধনীর অন্তরে দরিদ্রের জন্য সহানুভূতি জাগিয়ে তোলে এবং দরিদ্রকে সহযোগিতা করার মানসিকতা তৈরি হয়।

১৩. সাওম পালনের মাধ্যমে নিজ গুনাহসমূহের ক্ষমা পাওয়া যায়। যেমন- হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত রাসুল -সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- বলেন, ‘যে ব্যক্তি ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায় সিয়াম পালন করে, তার পূর্বাপর গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়।’ (সহিহুল বুখারি ও সহিহ মুসলিম)।

১৪. ইহা বিশ্বমুসলিম সমাজে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব ও ভালোবাসার সৃষ্টি করে।

১৫. সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধিসহ ধৈর্য ও সহিষ্ণুতার গুণাবলি অর্জিত হয়।

১৬. জান্নাত লাভের এক উত্তম মাধ্যম। হাদিসে এসেছে: ‘জান্নাতের আটটি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম হচ্ছে রাইয়্যান। যা দিয়ে একমাত্র রোজাদাররাই প্রবেশ করবে।’

১৭. স্রষ্টার সান্নিধ্য লাভের অন্যতম মাধ্যম। যেমন হাদিসে কুদসিতে এসেছে- ‘আল্লাহ তায়ালা বলেন, রোজা শুধু আমার জন্য, আমিই এর প্রতিদান দেব।’

১৮. পাপাচার ও অন্যায় কাজ হতে বিরত রাখে। রাসুল -সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- বলেন: যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার পানাহার ত্যাগ করায় আল্লাহ তা’আলার কোনো প্রয়োজন নেই’ (সহিহুল বুখারি: ১৯০৩)।

১৯. মহান রবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনে অনুপ্রাণিত করে।

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৩,/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit