মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত ১

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৪৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শমসেরনগর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রবিৎল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত রবিউলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পাটগ্রাম থানা পুলিশ। এসময় শহিদুল ইসলাম নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে আহত শহিদুল রংপুর মেডিকেল কলেজে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।রোববার (২ এপ্রিল) দুপুরে পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।নিহত রবিউল ইসলাম ওই উপজেলার কলাবাগান গ্রামের চেনু মিয়ার ছেলে এনং আহত শহিদুল একই গ্রামের হেদুল মিয়ার ছেলে।বিজিবি জানায়, রবিউল ও শহিদুলসহ কয়েকজন বাংলাদেশির একটি দল ভারতীয় গরু আনতে শমসেরনগর সীমান্তে যায়। এসময় বিএসএফের টহল দল বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে ঘটনাস্থলেই রবিউল মারা যান। আর পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয় শহিদুল। পরে সাথে থাকা অপর বাংলাদেশিরা রবিউলের লাশসহ শহিদুলকে উদ্ধার করে নিয়ে আসে।৬১ বিজিবির তিস্তা-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এ এম মাহবুবুল আলম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রোববার সকালে বলেন, ‘ঘটনা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবেথ।পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের হাতে তুলে দেয়া হবে।

কিউএনবি/অনিমা/০২ এপ্রিল ২০২৩,/রাত ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit