সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

শার্শায় পেশি শক্তি দেখিয়ে চলমান গভির নলকূপ বন্ধ করে ২০০ ফুটের মধ্যে গভীর নলকূপ স্থাপন

মনিরুল ইসলাম মনি,শার্শা(যশোর)সংবাদদাতা 
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৩২ Time View

মনিরুল ইসলাম মনি,শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শায় সেচ নীতিমালা ভঙ্গ করে পেশি শক্তি দেখিয়ে চলমান গভির নলকূপ বন্ধ করে ২০০ ফুটের মধ্যে গভীর নলকূপ স্থাপন করেছে বালুন্ডা গ্রামের গ্রাম্য দূর্বৃত্ত শাহাজুল আউলিয়া ও কামাল হোসেন আউলিয়া। ১০৭ নং বালুন্ডা মৌজার আরএস ৮৮৬ খতিয়ানের ৪৬২০ দাগের ২২ শতক জমির উপর ২০ বছর পূর্বে গভির নলকূপ স্থাপন করে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বিভিন্ন মৌসুমে চাষ আবাদ করে আসছেন বালুন্ডা গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র শফিকুর রহমান। নিজের ও ভাইদের ৪৫ বিঘা জমিসহ গ্রামের অন্যান্য প্রান্তিক চাষিদের প্রায় ১১০ বিঘা জমিতে বোরো,আউষ, আমন সহ অন্যান্য ফসলাদির চাষাবাদে সেচ কার্য পরিচালনা করে আসেছে। একই গ্রামের দূরবৃত্ত্ব মৃত শের আলীর পুত্র কামাল হোসেন আউলিয়া ও তার পুত্র শাহাজুল আউলিয়া পেশি শক্তির প্রভাবে গত ১৯/০৬/২০২২ দক্ষিণ পশ্চিম কোনে সেচনিতি ভঙ্গ করে ২ হাজার ফুটের পরির্বতে ২০০ শত ফুটরে মধ্যে গভীর নলকূপ স্থাপন করে বর্তমানে সেচ কার্য পরিচালনা করছে।

এছাড়া এলাকার চিহ্নিত দূর্বৃত্তরা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে পূর্বে স্থাপিত গভীর নলকূপের মালিক শফিকুর রহমানের নিজের জমি সহ সাধারণ কৃষকদের জমিতে বাধ্যতা মূলক সেচ কার্য পরিচালনা করছে। সাধারণ চাষিরা শাহাজুল আউলিয়া ও কামাল আউলিয়ার মালিকানাধিন গভীর নলকূপ থেকে বোরো চাষের সেচের পানি নিতে অনিচ্ছুক। নাম প্রকাশ না করার শর্তে একাধিক প্রান্তিক চাষি জানিয়েছেন আমাদেরকে হুমকি ধামকি ও ভয় ভিতি দেখানোর কারণে আমরা তার সেচের পানি নিতে বাধ্য। তবে শফিকুর রহমানের মালিকানাধিন গভরি নলকূপটি পূর্ব পরিকল্পিত ভাবে বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ শাহাজুল আউলিয়া ও কামাল আউলিয়া। ২০ বছর পূর্বে শফিকুর রহমানের দ্বারা নির্মিত প্রতিটি পানির ড্রেন প্রতিপক্ষরাই জোর পূর্বক ব্যবহার করছে। যযে কারনে বালুন্ডা গ্রামে আইন শৃঙ্খলা হুমকির মুখে পড়েছে। আইন গত অধিকার ও তার প্রতিকার চেয়ে গত ২১-০৬-২২ তরিখে শার্শা সহকারী জজ আদালত যশোর এ স্থায়ী নিশেধাজ্ঞা, বিদ্যুৎ সংযোগ ও সেচ কমিটি কতৃক লাইসেন্স প্রদান না কারর জন্য শফিকুর রহমান একটি মামলা দায়ের করেছেন। যাহার নং- ১৪৬/২২।

এলাকার সাধারণ চাষিদের অভিযোগ স্থানীয় প্রশাসন কর্তৃক সঠিক তদন্ত করে ব্যাবস্থা না নিলে যে কোন সময় সংঘর্ষ বাধতে পারে বলে আশংকা রয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে পুটখালী ইউপি চেয়ারম্যান আব্দুল গফ্ফার সরদার জানান ঘটনাটি আমি জানি এবং বিষয়টি নিস্পত্তি করার জন্য কয়েক দফায় মিমাংসার চেষ্টা করা হয়েছে কিন্তু কোন পক্ষই এগিয়ে আসেনি।যে কারনে প্রশাসনের দৃষ্টি প্রয়োজন।

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit