শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন টমেটো খেয়ে ১৫ হাতির মৃত্যু শেখ হাসিনাকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেয়া হচ্ছে না: ভারত মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী, এক মাসেই দর বেড়েছে প্রায় ২০ শতাংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘জুলাইবিরোধী’ ৭ শিক্ষককে অব্যাহতি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক শক্তিশালী করার ইঙ্গিত মার্কিন দূতের দক্ষিণ গফরগাঁও উপজেলা গঠন বিষয়ে আশ্বস্ত করলেন কমিশনার আগস্ট মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

মসজিদুল আকসায় জুমার নামাজে আড়াই লাখ মুসল্লি

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসায় রমজানের দ্বিতীয় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার অনুষ্ঠিত জুমার নামাজে ইসরায়েলি দখলদার বাহিনীর বাধা-বিপত্তি উপেক্ষা করে প্রায় আড়াই লাখ মুসল্লি অংশ নেন। 

জেরুজালেমের ইসলামিক অ্যাফেয়ার্স অব ওয়াকফ কাউন্সিলের প্রধান শায়খ আজ্জাম আল খতিব বলেন, রমজানের দ্বিতীয় জুমার নামাজে অংশ নিতে ভোরবেলা থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়। জেরুজালেম ও অন্যান্য স্থান থেকে আগত প্রায় দুই লাখ ৫০ হাজার মুসল্লি জুমার নামাজ পড়েছেন। 

তিনি আরো বলেন, ফিলিস্তিনি মুসলিমদের চলাচল গতিরোধ করতে জেরুজালেম শহরে ইসরায়েলি সৈন্য বাহিনী মোতায়েন করা হয়। পবিত্র মসজিদে প্রবেশে পশ্চিম তীর ও গাজা এলাকার বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়। 

এদিকে মসজিদুল আকসায় পশ্চিম তীরের বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে ইসরায়েলি দখলদার বাহিনী। নির্দেশনা অনুসারে সব বয়সের নারী, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ১২ বছর বয়স পর্যন্ত ছেলেরা জেরুজালেমে অনুমতি ছাড়াই প্রবেশ করতে পারবে। এদিকে ৪৫ থেকে ৫৫ বছর বয়সী পুরুষদের জন্য প্রবেশের পূর্ব-অনুমতি লাগবে। 

সূত্র : আলজাজিরা মুবাশির

কিউএনবি/অনিমা/০১ এপ্রিল  ২০২৩,/দুপুর ১:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit