শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ

ইউক্রেনে রাশিয়ার মুহুর্মুহু রকেট হামলায় বেশ কয়েকটি ভবন ধস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের ঝাপোরিজঝিয়ায় বেশ কয়েকটি রকেট হামলা করেছে রাশিয়া। এতে অঞ্চলটির অনেকগুলো ভবন ধসে গেছে। শুক্রবার এ হামলা চালায় পুতিনের বাহিনী। খবর সিএনএনের।

ঝাপোরিজঝিয়ার আঞ্চলিক সামরিক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার ইউক্রেনের এই দক্ষিণ-পূর্বাঞ্চলকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালায় রাশিয়া। এতে অনেক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

ইউক্রেনের জরুরি বিভাগের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাশিয়ার এ হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। রাশিয়ার এ রকেট হামলায় দেশটির একটি ভবনেও আগুন ধরে গেছে। 

এদিকে এক প্রতিবেদনে বিশ্বব্যাংক জানিয়েছে, ইউক্রেন যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে অন্তত ৪১১ বিলিয়ন ডলার ব্যয় করতে হবে ইউক্রেনের। এর আগের এক সমীক্ষায় আনুমানিক ক্ষতির পরিমাণ ধরা হয়েছিল ৩৪৯ বিলিয়ন মার্কিন ডলার।  

এক বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত শুধু ভবন ও অবকাঠামোর ক্ষতি হয়েছে ১৩৫ বিলিয়ন মার্কিন ডলারের।

প্রতিবেদনে বলা হয়েছে- যুদ্ধে ২০ লাখ বাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে ২০ শতাংশ ভবন স্বাস্থ্য খাতের অবকাঠামো।

এছাড়া ৪৬১ শিশুসহ ইউক্রেনের ৯ হাজার ৬৫৫ বেসামরিক লোক প্রাণ হারিয়েছেন।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/রাত ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit