সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন

আমরা আর পেছনে ফিরে যেতে চাই না: শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘আজকে আমরা যে অবস্থায় আছি, আগামী দিনে আমরা আরও ভালো অবস্থায় থাকব, যদি এ সরকারের ধারাবাহিকতা থাকে। বঙ্গবন্ধু কন্যাকে মানুষ কেন বারবার ভোট দিয়ে নির্বাচিত করছেন, তার কারণ মানুষ সুখে ও শান্তিতে আছেন এবং আগের তুলনায় অনেক ভালো আছে। বঙ্গবন্ধু কন্যা একটানা ১৪ বছর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করার কারণে দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। আমরা একই দিনে ৫০০ জায়গায় বোমা দেখতে চাই না, শেখ হাসিনা যেমন একই দিনে ১০০টি ব্রিজ, ১০০টি সড়ক উদ্বোধন করছেন, আমরা তা দেখতে চাই।’

শুক্রবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২২ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, আমরা চাই না সরকারের উচ্চপর্যায়ে যারা থাকে তারা এতিমের অর্থ আত্মসাৎ করুক। সেজন্য বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বর্তমান যে সরকার রয়েছে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে তার ধারাবাহিকতা আমাদের দরকার।

দীপু মনি বলেন, আমরা জেনেছি চাঁদপুর সদর উপজেলায় ৩২১ পরিবার রয়েছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর। মোট ১৩৬৫ জন মানুষ বসবাস করেন এ উপজেলায়। আমাদের সংবিধানই আপনাদের সমান অধিকার দিয়েছে। দেশের অন্যান্য নাগরিকের মতো আপনাদেরও সমান অধিকার প্রাপ্য।

তিনি বলেন, আমরা দেখেছি শুধুমাত্র পার্বত্য অঞ্চলেই নয়, আমাদের সমতলে বসবাসকারী সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারা দেশে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না, সেজন্য ঘরে করে দেওয়া হচ্ছে। একইভাবে শিক্ষায় সহায়তার জন্য বৃত্তি-উপবৃত্তি দেওয়া হচ্ছে। তেমনি এই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যারা রয়েছে তাদের ঘর করে দেওয়া, তাদের সন্তানদের পড়লেখার জন্য বৃত্তির ব্যবস্থা করা, তাদের এলাকার উন্নয়ন, প্রশিক্ষণ এবং ঋণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিভিন্ন উপকরণ দিয়ে ধারবাহিকভাবে বর্তমান সরকার করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান ভুঁইয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, জেলা প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সামাজিক সংগঠন বালিয়া ত্রিপুরা সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি কর্ণরাজ ত্রিপুরা, সাধারণ সম্পাদক খোকন ত্রিপুরা প্রমুখ।

 

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/রাত ৮:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit