শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সন্তানরা কোনোভাবেই যেন মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত না হয়: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের সাক্ষাৎ রোহিঙ্গাদের জন্য আরও সহায়তার আহ্বান মার্কিন বিশেষ দূতের ঢামেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন মির্জা আব্বাস যুক্তরাষ্ট্রের ‘যেকোনো উন্মত্ততার’ জবাব দিতে ব্যাপক পরিকল্পনা ইরানের ২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ সেউতায় ঢোকা ৪৮ হাজার অভিবাসী ফিরল মরক্কোয়, নিহত ৫৭ নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা

সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্নভঙ্গ শ্রীলঙ্কার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে শ্রীলঙ্কা। আর এই হারের ফলে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন ভঙ্গ হয়েছে দলটির।

ওয়ানডে সুপার লিগের টেবিলে ২৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে নবমস্থানে থেকে শেষ করল শ্রীলঙ্কা। আগামী ওয়ানডে বিশ্বকাপ খেলতে হলে ১৯৯৬ আসরের চ্যাম্পিয়নদের এখন বাছাইপর্ব খেলতে হবে।

এ বছরের জুন-জুলাইয়ে জিম্বাবুয়ের মাটিতে বাছাইপর্বের খেলাগুলো অনুষ্ঠিত হবে। দশ দলের বাছাই পর্ব থেকে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে সুযোগ পাবে দুটি দল।

শ্রীলঙ্কা ছিটকে যাওয়ায় অষ্টম ও শেষ দল হিসেবে বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়ে এখন আছে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ড। ইতোমধ্যে বাংলাদেশসহ সাত দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে।

সরাসরি বিশ্বকাপে খেলার আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে জয়ের বিকল্প ছিল না শ্রীলঙ্কার। হ্যামিল্টনে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দলটি। নিউজিল্যান্ডের বোলারদের তোপে ৪১.৩ ওভারে ১৫৭ রানে অলআউট হয় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। মিডল অর্ডারে অধিনায়ক দাসুন শানাকা ৩১, চামিকা করুনারত্নে ২৪ ও ধনাঞ্জয়া ডি সিলভা ১৩ রানে আউট হন। নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, হেনরি শিপলি ও ড্যারিল মিচেল ৩টি করে উইকেট নেন।

১৫৮ রানের সহজ লক্ষ্যে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডেরও। ২১ রানে ৩ উইকেট হারায় তারা। দলীয় ৫৯ রানে চতুর্থ উইকেটের পতন ঘটলে চাপে পড়ে কিউইরা। পঞ্চম উইকেটে ১০৮ বলে অবিচ্ছিন্ন ১০০ রান করে নিউজিল্যান্ডকে ম্যাচ ও সিরিজ জয়ের স্বাদ দেন উইল ইয়ং ও হেনরি নিকোলস।

ইয়ং ১১টি চারে ১১৩ বলে অপরাজিত ৮৬ রান করেন। ৫২ বলে অনবদ্য ৪৪ রান করেন নিকোলস। ম্যাচ সেরা হন ইয়ং। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতলো নিউজিল্যান্ড।

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। আগামী ২ এপ্রিল থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে দুই দলের।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit