সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
যে সূত্রে স্যুটকেসে পাওয়া ব্রিটিশ নারীর হত্যার রহস্য উদঘাটন করল পুলিশ ইরানের সঙ্গে ট্রাম্পের নতুন আলোচনার খবরে বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বোমা ফেলেছে মার্কিন বাহিনী অভিবাসী ঠেকাতে স্পেনের ৫০০ মিটার দীর্ঘ সামুদ্রিক বাঁধ নির্মাণ দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী গাজা যুদ্ধের প্রভাব মিশিগানের সিনেট নির্বাচনে হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে: ইরান স্পেনে ঢুকেও মেলেনি আশ্রয়, রাস্তায় মরক্কোর শত শত নাগরিক রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস

‘মানুষ সুখে আছে বলেই বঙ্গবন্ধুকন্যাকে বার বার ভোট দেয়’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা একটানা ১৪ বছর ক্ষমতায় থেকে দেশ পরিচালনা করার কারণে দেশে এত উন্নয়ন সম্ভব হয়েছে। এর ধারবাহিকতা আমাদের রক্ষা করতে হবে।

শুক্রবার  দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২২২ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দীপু মনি বলেন, আমরা জেনেছি, চাঁদপুর সদর উপজেলায় ৩২১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার রয়েছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট ১৩৬৫ জন মানুষ বসবাস করে এ উপজেলায়।

এসব পরিবারের জনগণের উদ্দেশে তিনি বলেন, আমাদের সংবিধানই আপনাদের সমান অধিকার দিয়েছে। দেশের অন্যান্য নাগরিকের মতো আপনাদেরও সমান অধিকার প্রাপ্য। শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীই নয়, পেশাগত কিংবা ভৌগলিক কারণে যারা প্রান্তিক জনগোষ্ঠী আছে, তাদের মূলধারায় ফিরিয়ে আনবার জন্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। তাদের অন্যের মতো সমান অধিকার নয়, আরও অতিরিক্ত সহযোগিতা দিয়ে অন্য সবার সমান জায়গায় নিয়ে আসার জন্য বঙ্গবন্ধুকন্যার সরকার আমাদের সংবিধানের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছেন সক্রিয়ভাবে।

আমরা দেখেছি, শুধুমাত্র পার্বত্য অঞ্চলেই নয়, আমাদের সমতলে বসবাসকারী সব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণের উন্নয়নে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সারাদেশে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে কেউ গৃহহীন ও ভূমিহীন থাকবে না, সে জন্য ঘরে করে দেওয়া হচ্ছে। একইভাবে শিক্ষায় সহায়তার জন্য বৃত্তি-উপবৃত্তি দেওয়া হচ্ছে। সন্তানদের পড়া-লেখার জন্য বৃত্তির ব্যবস্থা করা, তাদের এলাকার উন্নয়ন, প্রশিক্ষণ এবং ঋণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত।

কিউএনবি/অনিমা/৩১ মার্চ ২০২৩,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit