সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

প্রেমিক খুঁজছেন পায়েল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৪৬ Time View

বিনোদন ডেস্ক : ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী পায়েল সরকার, যার বয়স এখন ৪০ ছুঁই ছুঁই। জীবনে বহুবার বসন্তের ছোঁয়া লাগলেও টেকেনি তার একটি সম্পর্কও। সবশেষ পরিচালক আবির সেনগুপ্তের সিনেমার প্রচারে গিয়েই দু’জন দু’জনকে মন দিয়ে বসেছিলেন। তাদের বিয়ে করারও খবর এসেছিল গণমাধ্যমে কিন্তু সে সম্পর্কও ভেঙে যায়। বর্তমানে তিনি ‘সিঙ্গেল’ রয়েছেন।

গুঞ্জন শোনা যায়, ‘যমের রাজা দিল বর’ সিনেমা ফ্লপ হওয়ার পর থেকেই নাকি টলে যায় তাদের সম্পর্ক। ছিল মতের অমিলও। এখন আবির থাকেন ভারতের মুম্বাইয়ে। বেশ কিছু ওয়েব সিরিজ আর সিনেমাতেও কাজ করছেন তিনি।

প্রেমিক খুঁজছেন পায়েল

আবিরের আগে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছিলেন পায়েল। কিন্তু সে প্রেমও টেকেনি তাদের। সম্পর্কের কথা অবশ্য খোলাখুলি স্বীকারও করেননি তারা। তবে তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। বর্তমানে নিজেকে সিঙ্গেল বলেই দাবি করেন পায়েল সরকার।

সম্প্রতি ভারতীয় এক রিয়েলিটি শোতে এসে সঞ্চালককে তিনি অনুরোধও করেছিলেন ছেলে খুঁজে দেওয়ার জন্য। ভালো বেসেছেন, কাছে টেনেছেন; কিন্তু প্রেম পূর্ণতা পায়নি। অনুরাগীরাও তাই চান, পায়েল যেন সুখী হন, আরও যেন এগিয়ে যায় তার কাজ।

সূত্র: টিভি৯

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/রাত ৯:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit