শুক্রবার, ২২ মে ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

রমজানে ওমরাহ পালন নিয়ে মহানবী যা বলেছেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ৭০ Time View

ডেস্ক নিউজ : সিয়াম সাধনার মাস রমজান। বছর ঘুরে আবারও আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র মাহে রমজান। এই মাসে আল্লাহর নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ আছে। প্রতিটি নেক আমলে মিলবে কল্পনাতীত সওয়াব। যেমন কোরআন তিলাওয়াতের প্রতি হরফে ৭০ নেকি করে পাবে তিলাওয়াতকারী, এ মাসে রয়েছে একটি রাত ‘লাইলাতুল কদর’। এ রাত সম্পর্কে আল্লাহ তাআলা সুরা কদরের তিন নম্বর আয়াতে বলেন, ‘লাইলাতুল কদর এক হাজার বছরের অপেক্ষায় উত্তম।’ ঠিক তেমনি ওমরাহ পালনেও আছে বিশেষ সওয়াব।

বছরের অন্যান্য মাসে ওমরাহ পালনে শুধু ওমরাহর সওয়াব মিললেও রমজান মাসে ওমরাহ পালনে মিলবে হজের সওয়াব। রাসুল (সা.) বলেছেন, ‘এক ওমরাহর পর আরেক ওমরাহ; উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহর) জন্য কাফফারাস্বরূপ। আর জান্নাত হলো কবুল হজের প্রতিদান।’ (বুখারি, হাদিস : ১৭৭৩)

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, নবীজি (সা.) এক আনসারি নারীকে বলেন, আমাদের সঙ্গে হজ করতে তোমার বাধা কিসের? ইবনে আব্বাস (রা.) (ওই) নারীর নাম বলেছিলেন; কিন্তু আমি ভুলে গিয়েছি। ওই নারী বলল, আমাদের একটি পানি বহনকারী উট ছিল; কিন্তু তাতে অমুকের পিতা ও তার পুত্র (অর্থাৎ নারীর স্বামী ও ছেলে) আরোহণ করে চলে গেছেন। আর আমাদের জন্য রেখে গেছেন পানি বহনকারী আরেকটি উট, যার দ্বারা আমরা পানি বহন করে থাকি। নবী (সা.)বলেন, ‘আচ্ছা, রমজান এলে তখন ওমরাহ করে নিয়ো। কেননা রমজানের একটি ওমরাহ একটি হজের সমতুল্য।’ (বুখারি, হাদিস : ১৭৮২)

এই হাদিস দ্বারা বোঝা যায় যে রমজান মাসে ওমরাহ পালনে মিলবে হজের সওয়াব। কেননা রমজান মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কারণে সম্মানিত করেছেন। এই মাসে পবিত্র কোরআন নাজিল করেছেন। রমজান মাসে সপ্তম আকাশের লাওহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে বায়তুল ইজ্জতে পবিত্র আল-কোরআন একবারে নাজিল হয়েছে। সেখান থেকে আবার রমজান মাসে অল্প অল্প করে নবী করিম (সা.)-এর প্রতি নাজিল হতে শুরু করে। কোরআন নাজিলের দুটি স্তরই রমজান মাসকে ধন্য করেছে।

 

 

কিউএনবি/আয়শা/৩০ মার্চ ২০২৩,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit