রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

চালকসহ ৮ কর্মীকে ওমরাহ করতে পাঠাল আমিরাতের স্কুল

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে চালকসহ আটজন কর্মীর ওমরাহ পালনের ব্যবস্থা করেছে জেমস মর্ডান একাডেমি নামে একটি স্কুল। প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল নার্গিস খামবাত্তাই বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও রমজান মাস উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। খবর দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের।

প্রিন্সিপাল নার্গিস খামবাত্তাই বলেন, রমজানের সময় আমাদের স্কুলে বেশ কয়েকটি রীতি ও অনুষ্ঠান পালন করা হয়। একটি রীতি হলো সহকারী কর্মীদের জন্য বার্ষিক ওমরাহ প্যাকেজ, যেটি আমাদের শুভাকাঙ্খীদের অনুদানের কারণেই সম্ভব হয়েছে। চলতি বছর শিক্ষার্থীদের আনা-নেওয়া করা বাসের চালকসহ আটজন কর্মীকে বাছাই করা হয়েছে। একজন চালক তার সন্তানদেরও নিয়ে গিয়েছিলেন।

তিনি বলেন, স্কুল কমিউনিটির এসব উদ্যোগ দেখতে খুবই ভালো লাগে। রমজানের সময় আরেকটি অনুষ্ঠান আমাদের একত্রিত করে, সেটি হলো বার্ষিক ইফতার। এটি স্কুলের কর্মী, শিক্ষার্থী এবং অভিভাবকদের একত্রিত করে। এদিন সবাই একসঙ্গে ইফতার করেন। প্রসঙ্গত, পবিত্র রমজান মাসে আমিরাতের প্রায় সব স্কুলেই বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়। এ সময় বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ততা বাড়াতে হাতে-কলমে শিক্ষা পেয়ে থাকে শিক্ষার্থীরা।

 

 

কিউএনবি/আয়শা/২৯ মার্চ ২০২৩,/রাত ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit