বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

ফুলদানিতে দীর্ঘ দিন তাজা রাখুন ফুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ১১৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ফুল দিয়ে ঘর সাজাতে অনেকেই পছন্দ করেন। বসার ঘরে বাহারি ফুলের গন্ধ ছড়িয়ে পড়লে মন্দ লাগে না!। পুরনো আমলে ঘর সাজানোর অন্যতম উপকরণ কিন্তু ছিল বাগানের তাজা ফুল। হালেও ঘরসজ্জার ফ্যাশনে এর ব্যতিক্রম ঘটেনি। ফুল ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি, মনও ভাল রাখে। বাজার থেকে টাটকা ফুল কিনে আনলেন বটে, তবে দিন দুয়েকের মধ্যেই সেই ফুল শুকিয়ে যায়। কী ভাবে দীর্ঘ দিন তাজা থাকবে ফুল?

১) যে ফুলদানিতে ফুল রাখবেন, তা যেন পরিষ্কার থাকে। সে দিকে নজর রাখতে হবে। ফুলদানির ভেতরে সাবান থাকলে ফুলগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে।

২) ফুলের কাণ্ড বেশি ছোট করে কাটবেন না। কাণ্ড কাটার সময় ৪৫ ডিগ্রি কোণ করে কাটুন। তা হলে দীর্ঘ দিন তাজা থাকবে।

৩) ফুলদানিতে কাণ্ডের যে অংশটুকু জলে ডোবানো থাকবে, তাতে যেন কোনও পাতা না থাকে, সে দিকে নজর রাখুন। না হলে ফুলে পচন তাড়াতাড়ি ধরবে।

৪) দু’টেবিল চামচ আপেল সাইডার ভিনেগার, দু’চামচ চিনি ও হাফ চা চামচ ব্লিচ মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফুলদানিতে ঢেলে দিন। এই মিশ্রণ ফুলগুলিকে বেশি দিন তাজা রাখবে।

৫) ফুলদানির পানি পাল্টানোর অভ্যাস নেই তো? ফুল কিন্তু এ কারণেও শুকিয়ে যেতে পারে। দু’দিন পর পর ফুলদানির পানি বদলে ফেলুন।

 

 

কিউএনবি/আয়শা/২৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit