শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

ঘরোয়া জিনিসেই করুন নখের পরিচর্যা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ১০১ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ত্বক, চুলের যত্ন নিতে নিতে অনেক সময় নখের কথা মনে থাকে না। কিন্তু হঠাৎ যখন নিজের আঙুলের দিকে চোখ পড়ে তখন ভাঙা, হলদেটে ছোপ ধরা নখ দেখতে কার ভাল লাগে?

অনেকে আবার আছেন কাজের চাপে ত্বকের যত্ন নেয়ার সময় পান না, সেখানে নখের জন্য সময় কোথায়। কিন্তু দাওয়াত বা কোথাও যাবার হলে তখন ছুটে যেতে হয় পার্লারে।

নখ সাজানোর যত প্রসাধনীই থাকুক না কেন, নিজের নখ যদি সুন্দর হয়, তার চেয়ে ভাল আর কিছু হয় না। তার জন্য কিন্তু ঘন ঘন পার্লারে যাওয়ার প্রয়োজন পড়ে না। ঘরোয়া কিছু জিনিস দিয়েই কিন্তু নখের পরিচর্যা করা যায়।

১) লেবুর রস

যাঁরা বেশি নেলপালিশ ব্যবহার করেন, তাঁদের জন্য লেবুর রস অতি গুরুত্বপূর্ণ। নখের কোণ হলদেটে হয়ে গেলে কিছুটা সময় হাতে রাখতে হবে শুধু পরিচর্যার জন্য। কাজটা যদিও কঠিন নয়। একটা পাতি লেবু কেটে ফেলতে হবে। অর্ধেকটা লেবু ভাল ভাবে ঘষতে হবে প্রতিটি নখের উপরে। টানা এক সপ্তাহ এ ভাবে চললে গায়েব হবে সেই হলুদ ভাব।

২) নারকেল তেল

ত্বক তেলতেলে হোক বা শুষ্ক, নারকেল তেলের ব্যবহার করতে পারেন সকলেই। নখের উপরে এবং চারপাশে ভাল ভাবে দিয়ে দিন তেল। তার পরে আলাদা আলাদা করে প্রতিটি আঙুলে কিছু ক্ষণ ম্যাসাজ করুন। বারবার ম্যাসাজে তেল মিলিয়ে যাবে ত্বক ও নখের সঙ্গে। হাতের তেলতেলে ভাব কেটে যাবে।

৩) মধু

সামান্য চাপ পড়লেই নখ ভেঙে যায়? বাড়িতে যদি মধু থাকে নিয়ম করে তা নখে লাগানোর অভ্যাস করুন। তাহলে দীর্ঘসময় পানির কাজ করলেও সহজে নখ ভাঙবে না।

৪) পেট্রোলিয়াম জেলি

পেট্রোলিয়াম জেলি সব থেকে সহজ উপায় আপনার নখ ভালো রাখার। রাতে শুতে যাবার আগে ভালো করে পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন হাতে ও পায়ের নখে লাগিয়ে নিন। কিছু দিনের মধ্যেই পার্থক্য বুঝতে পারবেন।

৫) অলিভ অয়েল

অলিভ অয়েল নখের শুষ্কতা দূর করে। নখের ভেতরের স্তরে পৌঁছায়। এই তেল রক্ত সঞ্চালনেও সাহায্য করে। নখের বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখে। ভার্জিন অলিভ অয়েল গরম করে প্রায় পাঁচ মিনিট নখে ম্যাসাজ করে সারারাত রেখে দিন।

 

 

কিউএনবি/আয়শা/২৫ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit