সোমবার, ১৮ মে ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
শেষ ম্যাচেই সৌদি লিগের ভাগ্য নির্ধারণ, বর্ষসেরার তালিকায় রোনালদো পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ ঠাকুরাকোনায় অসহায় দম্পতির ওপর হামলা, ভাঙচুরের পর বাড়িছাড়া করার অভিযোগ ঘরের মাঠে দিবালার সম্ভাব্য শেষ ম্যাচ, স্ট্যান্ডিং অভিয়েশনে বিদায় জানালেন সমর্থকরা ঈদুল আজহার তারিখ ঘোষণা করল মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সোমবার সৌদিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা ৫ বছরের মধ্যে তাইওয়ানে হামলা চালাতে পারে চীন পুরো দক্ষিণ লেবানন দখল করলেও হিজবুল্লাহর অস্ত্র ধ্বংস করা সম্ভব নয়: ইসরাইল অবশেষে নটিংহ্যাম জুজু কাটালো ম্যানইউ, লিগে তিন বছর পর পেলো জয়ের দেখা চৌগাছা উপজেলা হাসপাতালকে আধুনিক ও স্বাস্থ্য সেবাই সারা দেশের মডেল করা হবে -ডাঃ মোসলেহ উদ্দিন ফরিদ এমপি

আগামীকাল চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে এবারেও চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র রোজা পালন করবেন মুসলিম সম্প্রদায়ের একাংশ। হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের অনুসারীরা প্রতিবছরই আগাম রোজা এবং দুই ঈদ উদযাপন করেন। এরই মধ্যে রোজা পালনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন এই মতবাদের অনুসারীরা।  

জেলার ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাটের আনোয়ার হোসেন মামুন মুন্সি বলেন, এশার নামাজের পর রাত সাড়ে ৮টায় তারাবির নামাজ আদায় করা হবে। তারপর ভোররাতে সাহরি খাওয়ার মধ্য দিয়ে রোজার আনুষ্ঠানিকতা শুরু করা হবে। একই কথা জানান টোরা মুন্সিরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান।

এদিকে চাঁদপুরের ফরিদগঞ্জ ছাড়াও হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব উত্তরের অর্ধশত গ্রামে একই সময় পবিত্র রোজা পালনের প্রস্তুতির খবর পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরিফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) ১৯২৮ সাল থেকে এই অঞ্চলে পবিত্র রোজা এবং দুটি ঈদ উদযাপন প্রচলন করেন। তার পর থেকে তার অনুসারীরা এমন নিয়ম চালু রাখেন।

এই মতবাদের বর্তমানে সাদ্রা দরবার শরিফের পীরজাদা মাওলানা আরিফ চৌধুরী জানান, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যসহ অন্যান্য দেশে যেভাবে রমজান, পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করা হয়। আমরাও চন্দ্রমাস হিসাব করে ঠিক একই নিয়মে ধর্মীয় বিধানগুলো পালন করছি।

 

 

কিউএনবি/আয়শা/২২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit