সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ৩ প্রাণহানি, মোট মৃত্যু ১১শ ছুঁইছুঁই সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে সহযোগিতা চাই : ডেপুটি স্পিকার মাদক মুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন : ডেপুটি স্পিকার নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ ঢাবির ৮০ শিক্ষার্থী কে গবেষণা অনুদান ও বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক সিলেটের পর্যটন কেন্দ্র গুলো হারাচ্ছে প্রকৃতির রূপ ও বৈচিত্র্য ‎লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৪, আহত ৬ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত আটোয়ারীতে প্রান্তিক পেশাজীবিদের ১০ দিনব্যাপি সফটস্কিলস প্রশিক্ষণ শুরু কিশোর গ্যাং ও মাদক ঠেকাতে রাঙামাটি শহরে সাঁড়াশি অভিযানে আটক ৩৫

আটোয়ারীতে চাকুরী জাতীয়করণের দাবীতে বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন 

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ১১৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন, করতে হবে জাতীয়করণ” স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে বেসরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষক -কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। কেন্দ্র কমিটির সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ শিক্ষক সমিতি, আটোয়ারী উপজেলা শাখার আয়োজনে রবিবার ( ২০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন পাকা সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসুচি পালন করেন মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষক-কর্মচারীগণ।

দলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হকের সঞ্চালনায় শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবী তুলে বক্তব্য দেন, সমিতির সাধারণ সম্পাদক পইম উদ্দীন আহম্মেদ, প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ,পরিমল চন্দ্র চট্টোপাধ্যায়, আবুল হোসেন, আয়ুব আলী, সহকারী শিক্ষক সাহিদুল জব্বার শাহীন, আমিনুল ইসলাম, জিল্লুর হোসেন সরকার, সহিদুল ইসলাম, সহকারী মৌলভী শিক্ষক মোস্তফা কামাল প্রমুখ। মনববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২০ মার্চ ২০২৩,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit