সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

যে কারণে বিকল্প কমিটি গঠন করলেন ইমরান খান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৭৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে আগাম নির্বাচনের দাবিতে দেশজুড়ে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। দেশটির ইতিহাসে এ রকম সরকারবিরোধী বিক্ষোভ খুব কমই হয়েছে বলে মনে করা হচ্ছে। অপরদিকে বসে নেই সরকারও। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নেতৃত্বাধীন জোট সরকার ক্ষমতাগ্রহণের পর পক্ষ থেকে ইতোমধ্যে ইমরান খানের বিরুদ্ধে ৯৪টি মামলা করা হয়েছে। এর মধ্যে কয়েকটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে তিনি গ্রেফতার হলে দল চালানোর জন্য বিকল্প কমিটি গঠন করেছেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। শনিবার তোশাখানা মামলায় হাজিরা দিতে লাহোরের বাসভবন থেকে ইসলামাবাদ যান পিটিআই চেয়ারম্যান। গ্রেফতারি পরোয়ানা জারি করা মামলাগুলোর মধ্যে এটিই প্রধান মামলা।

জিও নিউজ জানিয়েছে, এদিন লাহোর থেকে ইসলামাবাদের উদ্দেশে যাত্রা করার আগে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকার দেন ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান। ওই সাক্ষাৎকারে বিকল্প কমিটি গঠন করার কথা জানান তিনি। ৭০ বছর বয়সি পিটিআই চেয়ারম্যান বলেন, ‘আমি একটি কমিটি করেছি, যা স্পষ্টতই সিদ্ধান্ত নেবে- যদি আমি কারাগারে থাকি।’

এর আগে খানকে গ্রেফতার করার জন্য পুলিশ জামান পার্কের বাসভবনে গেলে পিটিআইয়ের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশ তাকে গ্রেফতার না করেই ফিরে যায়। সাম্প্রতিক ওই সংঘর্ষে বেশ কিছু পুলিশ সদস্য আহত হন। এ ছাড়া দলটিরও বেশ কিছু সমর্থক আহত এবং অনেককে গ্রেফতার করে পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit