সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএল বিতর্ক পেরিয়ে বিসিএলে খেলবেন বিজয়-মোসাদ্দেক ময়মনসিংহ জেলার পুলিশ লাইন্সে প্রীতিভোজ অনুষ্ঠিত“ ময়মনসিংহ বাসীর সময়ের দাবী মন্ত্রী হিসেবে পাওয়া আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপিকে জানা গেল গ্লোবাল লিগ শুরুর সময়, খেলতে পারেন শান্ত-মুশফিকরা কাশ্মীরে ভারতের নতুন কূটচাল: স্থানীয় যুবকদের ‘বিদেশি যোদ্ধা’ সাজিয়ে পোস্টার অভিযান! নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত এলিয়েন আছে, তবে এরিয়া ৫১-এ নয়: ওবামা বাবাকে জেতাতে পারলেন না শিবির সেক্রেটারি সিবগাতুল্লাহ শাকিবের সঙ্গে আমার ডিভোর্স হয়নি: বুবলী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন বিদিশা এরশাদ

শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছেন : স্পিকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সারাদেশে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থা যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা তারই আলোকে কাজ করে যাচ্ছি।’ড. শিরীন শারমিন চৌধুরী আজ শনিবার রংপুর জেলার পীরগঞ্জের আনন্দ নগর পিকনিক স্পটে বাংলাদেশ শিক্ষক সমিতি, পীরগঞ্জ উপজেলা শাখার বার্ষিক সাধারণ সভা, চেক বিতরণ ও বনভোজন ২০২৩ অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বংলাদেশ শিক্ষক সমিতি, পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ারুল ইসলাম মান্নু’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু আজাদ বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল, বাংলাদেশ আওয়ামী লীগ পীরগঞ্জ উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আমিন রাজা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রিনা, বাংলাদেশ শিক্ষক সমিতি, রংপুর জেলা শাখার সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী।

এছাড়া জেলা শিক্ষা অফিসার মো. এনায়েত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদ হোসেন মণ্ডল আমন্ত্রিত অতিথি ছিলেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই সহস্রাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মার্চ ২০২৩,/দুপুর ২:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit