বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বিশ্বে করোনায় আরও ৪৭৫ জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪৭৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৪৫১ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ১২ লাখ ২ হাজার ১০২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ৯ হাজার ৮৭০ জনের। 

গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১২৯ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৬৪ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৪৯৬ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

কিউএনবি/অনিমা/১০ মার্চ ২০২৩,/সকাল ১০:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit