সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন

নারী-পুরুষের সমতা অর্জনে ৩০০ বছর লাগবে: জাতিসংঘ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৪৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গুতেরেস বলেন, মাতৃমৃত্যু, বাল্যবিবাহ, মেয়েদের শিক্ষা থেকে বঞ্চিত হওয়াসহ নারীদের নানা পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। বিশ্বজুড়ে নারীদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। আফগানিস্তানের ভয়াবহ অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আফগানিস্তানে নারী ও মেয়েদের জনজীবন থেকে মুছে ফেলা হয়েছে। কিছু দেশে স্কুলে যাওয়া মেয়েরা অপহরণ ও হামলার ঝুঁকিতে রয়েছে।’  

গত বছর জাতিসংঘের নারী অধিকার বিষয়ক সংস্থা ইউএন ওম্যান জানায়, বর্তমান অগ্রগতির যে হার, তা অব্যাহত থাকলে বিশ্বের সব দেশ থেকে নারীর ওপর বৈষম্যবিষয়ক যাবতীয় আইনের বিলোপ ঘটতে সময় নেবে অন্তত ২৮৬ বছর। ১৪০ বছর লাগবে কর্মক্ষেত্রে পুরুষের সমমর্যাদা, বেতন, ক্ষমতা ও নেতৃত্বে আসতে। এছাড়া রাজনীতি ও পার্লামেন্টে পুরুষ জনপ্রতিনিধিদের সমকক্ষ হতে নারীদের সময় লাগবে কমপক্ষে আরও ৪০ বছর। বিশ্বের বিভিন্ন দেশের সরকার, সুশীল সমাজকে এ বিষয়ে ‘সম্মিলিত পদক্ষেপ’ নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। 

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit