মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১ তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের বোচাগঞ্জে বিভিন্ন আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন চাঁদার দাবিতে হামলা; রাঙামাটিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ বন্ধ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৩১ দিনাজপুরে ঐতিহাসিক কান্তজি মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নওগাঁয় বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইরানে ফের আক্রমণ নাাকি পিছু হটা, শেষ পর্যন্ত ট্রাম্প কোন পথে? পুতিনের সাথে পেজেশকিয়ানের সাক্ষাৎ সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরামের পরিবারের পাশে জামায়াতের আমির

যে রেকর্ডে সাকিবের ধারেকাছে কেউ নেই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ১৪০ Time View

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন সাকিব আল হাসান। সোমবার তার অলরাউন্ড নৈপুণ্যে ইংল্যান্ডের মতো বিশ্ব চ্যাম্পিয়নদের হারায় বাংলাদেশ।

এদিন চট্টগ্রামে ব্যাট হাতে ৭১ বলে দলীয় সর্বোচ্চ ৭৫ রান আর বল হাতে ১০ ওভারে মাত্র ৩৫ রান খরচায় সবচেয়ে বেশি ৪ উইকেট শিকার করে দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন সাকিব। 

সাকিবের রেকর্ড গড়া ম্যাচে ইংল্যান্ডকে ১৯৬ রানে অলআউট করে ৫০ রানের জয় পায় বাংলাদেশ। দলের জয়ে অবদান রেখে সাকিব হন ম্যাচ সেরা। 

এদিন ম্যাচ সেরার পুরস্কার জয়ের মধ্য দিয়ে আরও একটি নজির গড়েন  সাকিব। দেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২৫বার ম্যাচ সেরার পুরস্কার জিতেন তিনি। 

১৬বার ম্যাচ সেরার পুরস্কার জিতে সাকিবের পরেই আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ১২বার ম্যাচ সেরা হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ১০বার ম্যাচ সেরা হয়েছেন মুশফিকুর রহিম। 

কিউএনবি/অনিমা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit