মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১ তারেক রহমানের সঙ্গে শিগগির সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের বোচাগঞ্জে বিভিন্ন আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বাষির্কী উদযাপন চাঁদার দাবিতে হামলা; রাঙামাটিতে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজ বন্ধ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৩১ দিনাজপুরে ঐতিহাসিক কান্তজি মন্দির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত নওগাঁয় বর্নাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ইরানে ফের আক্রমণ নাাকি পিছু হটা, শেষ পর্যন্ত ট্রাম্প কোন পথে? পুতিনের সাথে পেজেশকিয়ানের সাক্ষাৎ সেফটিক ট্যাংকে কাজ করতে গিয়ে নিহত বাবুরামের পরিবারের পাশে জামায়াতের আমির

মেক্সিকোতে ৪ মার্কিন নাগরিক অপহরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৮৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সোমবার (৬ মার্চ) এক প্রতিবেদনে বিবিসি জানায়, গত ৩ মার্চ মেক্সিকোর তামাউলিপাস অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত ব্যুরো বা এফবিআই। 

বিবৃতিতে বলা হয়, সীমান্ত অতিক্রম করে মেক্সিকোতে ঢোকার পরই অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদের বহনকারী গাড়িতে গুলি চালায়। পরে, চারজনকে অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যায়। 

অপরাধীদের শনাক্ত করে অপহৃত ব্যক্তিদের উদ্ধারে ৫০ হাজার ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো কর্তৃপক্ষও ঘটনার তদন্ত করছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল। বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে হোয়াইট হাউস। মেক্সিকোর গোয়েন্দাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুখপাত্র। যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তের ওপারে তামাউলিপাস অঙ্গরাজ্য। 

 
এখানে মাদক পাচার এবং অন্যান্য সংঘঠিত অপরাধের জের ধরে প্রায়ই সহিংসতার ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম অনুসারে, অপরাধীরা গণপরিবহন ও ব্যক্তিগত গাড়িতে থাকা যাত্রীদের টার্গেট করে প্রায়ই তারা যাত্রীদের তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করে।

 

 

কিউএনবি/আয়শা/০৭ মার্চ ২০২৩,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit