রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

ব্যাংক এশিয়া ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : কৃষিখাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে ব্যাংক এশিয়া ও খুলনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫ মার্চ একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির আওতায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের মাটি, পানি ও পরিবেশ বিভাগ কর্তৃক গৃহীত “বাংলাদেশের উপকূলীয় লবণাক্ত মাটির গঠন এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিকল্পে অভিনব ফসলের অবশিষ্টাংশ ব্যবস্থাপনা পদ্ধতির প্রবর্তন” শীর্ষক তিন বছরব্যাপী গবেষণা প্রকল্পে ব্যাংক এশিয়া সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমের আওতায় সহযোগিতা করবে।

ব্যাংক এশিয়ার এসইভিপি তাহমিদুর রশীদ এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের  কোষাধ্যক্ষ অধ্যাপক অমিত রায় চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং খুলনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাহমুদ হোসেন, পিএইচডি, সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

কিউএনবি/অনিমা/০৫ মার্চ ২০২৩,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit