বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন

স্মরণকালের সবচেয়ে ব্যয়বহুল হজ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৯৩ Time View

ডেস্ক নিউজ : ২০২০ সালে সস্ত্রীক হজে যাওয়ার জন্য ২০১৯ সালে এজেন্সির সঙ্গে চুক্তি করেছিলেন নোয়াখালীর সাবেক ব্যাংক কর্মকর্তা গোলাম খালেক। কিন্তু করোনা মহামারির কারণে তা পিছিয়ে যায়। সময়মতো টাকা জমা দিতে না পারায় ২০২২ সালেও তাঁদের হজে যাওয়া সম্ভব হয়নি। সরকারি ওয়েবসাইটের তথ্য মতে, ২০১৯ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ১-এর খরচ ছিল চার লাখ ১৮ হাজার ৫০০ টাকা, আর প্যাকেজ ২-এর ছিল তিন লাখ ৪৪ হাজার টাকা। সে হিসাবে তাঁরা স্বামী-স্ত্রী দুজন যদি প্যাকেজ-১ নিয়েও হজে যেতেন, তাহলে তাঁদের খরচ পড়ত আট লাখ ৩৭ হাজার টাকা। কোরবানি ও আনুষঙ্গিক খরচ হিসাব করলে ১০ লাখ টাকায় সব হয়ে যেত। তাঁরা যদি হজ প্যাকেজ ২০১৯-এর প্যাকেজ-২ নিতেন, তাহলে তাঁদের খরচ পড়ত ছয় লাখ ৮৮ হাজার টাকা। সব মিলিয়ে আট লাখ টাকায় হয়তো তাঁদের পবিত্র হজ পালন অনায়াসেই শেষ হয়ে যেত।

আর এ বছর হজের প্যাকেজ নির্ধারণ করা হয়েছে একটি, যার খরচ ধরা হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৫ টাকা। এ বছর হজ করতে এই দম্পতির প্রয়োজন ১৩ লাখ ৬৬ হাজার ৩০ টাকা। কোরবানি ও অন্য খরচসহ হিসাব করলে তা সর্বনিম্ন ১৫ লাখ টাকায় গিয়ে ঠেকবে। তার মানে, ২০১৯ সালের হজের খরচের সঙ্গে তুলনা করলে এ বছর তাঁদের হজ করতে গুনতে হবে প্যাকেজ ১-এর ক্ষেত্রে ৫০ শতাংশ বেশি, আর প্যাকেজ ২-এর ক্ষেত্রে দ্বিগুণের কাছাকাছি, যা তাঁদের হজযাত্রাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।

সরকারি হিসাব মতে, ২০১৭ সালে হজযাত্রীদের বিমানভাড়া ছিল এক লাখ ২৪ হাজার ৭২৩ টাকা ২১ পয়সা। এ বছর যাত্রীদের বিমানভাড়া ধরা হয়েছে সর্বসাকল্যে এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা। সে হিসাবে (করোনার দুই বছর বাদ দিয়ে) গত পাঁচ বছরে বিমানভাড়া বেড়েছে ৭৩ হাজার ৭৩ টাকা ৭৯ পয়সা।

২০১৭ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ১-এ মক্কা-মদিনায় বাড়িভাড়া ধরা হয়েছিল এক লাখ ৪৯ হাজার ৮৩৩ টাকা ৫০ পয়সা, আর হজ প্যাকেজ ২-এ মক্কা-মাদিনায় বাড়িভাড়া ধরা হয়েছিল ৮৯ হাজার ৩১ টাকা ৫০ পয়সা। এদিকে এ বছর সরকারি ব্যবস্থাপনায় যে হজ প্যাকেজ দেওয়া হয়েছে, সেখানে মক্কা-মদিনার বাড়িভাড়া বাবদ খরচ ধরা হয়েছে দুই লাখ চার হাজার ৪৪৪ টাকা ৯১ পয়সা। সে হিসাবে হজ প্যাকেজ ১-এর বিপরীতে এ বছর মক্কা-মদিনার বাড়িভাড়া বাবদ খরচ বেড়েছে ৫৪ হাজার ৬১১ টাকা ৪১ পয়সা।

ফলে যাঁদের অঢেল টাকা আছে, তাঁরা ছাড়া সাধারণ মানুষের জন্য হজ করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। যাঁদের ওপর আগে থেকে হজ ফরজ হয়ে আছে, কিন্তু কোনো কারণে হজ করা হয়নি, তাঁরা বেশি বিপাকে পড়েছেন। তাই ইসলামের অন্যতম স্তম্ভ পবিত্র হজ মানুষের সাধ্যের মধ্যে আনার সহজ কোনো মাধ্যম খুঁজে বের করা সময়ের দাবি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit