বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

হজযাত্রীদের জন্য সৌদি আরবের বিশেষ উদ্যোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৮০ Time View

ডেস্ক নিউজ : করোনাকালের দুই বছর পর সর্ববৃহৎ হজের আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। বিশ্বের ২০ লাখ হজযাত্রীর জন্য প্রস্তুত হচ্ছে পবিত্র মক্কা নগরী। তাই হজযাত্রীদের দ্রুত ইমিগ্রেশন নিশ্চিত করতে পাঁচ দেশের জন্য ‘রোড টু মক্কা ইনিশিয়েটিভ’ কর্মসূচিকে আরো সুদৃঢ় করা হয়। দেশগুলো হলো বাংলাদেশসহ পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও মরক্কো। এসব দেশের হজযাত্রীরা নিজ দেশের বিমানবন্দরেই ভিসা ইস্যু, ফিঙ্গারপ্রিন্ট গ্রহণ, স্বাস্থ্য পরীক্ষাসহ সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে বিমানে উঠবেন। ফলে সৌদি আরবে পৌঁছে তাঁদের বিমানবন্দরে অপেক্ষা করতে হবে না।

তা ছাড়া বাংলাদেশসহ পাঁচ দেশের হজযাত্রীদের ভিসার আবেদনের ক্ষেত্রে বায়োমেট্রিক তথ্য বাধ্যতামূলক করা হয়। অন্য দেশগুলো হলো যুক্তরাজ্য, মালয়েশিয়া, কুয়েত ও তিউনিশিয়া। বিশ্বের চতুর্থ সর্বোচ্চ হজযাত্রীর দেশ হিসেবে বাংলাদেশের হজযাত্রীদের জন্য এই সেবা চালু করা হয়। এদিকে উত্তর ও দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ ইউরোপের ৫৮টি দেশের হজযাত্রীদের জন্য অনলাইনে হজ আবেদন চালু করা হয়। এবারই প্রথম ‘নুসুক হজ’ নামের ই-প্ল্যাটফরমের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হয়। তা ছাড়া হজযাত্রীদের ভ্রমণকে ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ করতে মক্কা ও মদিনার দুই শতাধিক স্থাপনা সংস্কার করা হয়।

সূত্র : আরব নিউজ ও সৌদি গেজেট

 

 

কিউএনবি/আয়শা/০৫ মার্চ ২০২৩,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit