মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

সব কাজে আল্লাহর নির্দেশনা পালন

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ মার্চ, ২০২৩
  • ১০৫ Time View

ডেস্ক নিউজ : আল্লাহ তাআলা মানুষের জন্য দ্বিন হিসেবে ইসলামকে নির্বাচন করেছেন। আর পরিপূর্ণ দ্বিন মানার নামই হচ্ছে ইসলাম। আংশিক মানলাম আর কিছু অমান্য করলাম এটার নাম দ্বিন-ইসলাম নয়। ইরশাদ হয়েছে, ‘হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ কোরো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।’ (সুরা : বাকারা, আয়াত : ২০৮)

আমাদের সমাজে অনেক মানুষ আছে তার একটি দিক ভালো থাকলে অন্যদিকে আবার মন্দ। সমাজে এমন বহু মানুষ পাওয়া যাবে, যারা খুব নামাজে পাবন্দি, প্রথম কাতারে নামাজ আদায় করে, খুব আল্লাহভীরু। কিন্তু সে আত্মীয়তার হক রক্ষা করে না।

অনেক মানুষ এমনও আছে, যারা মা-বাবার সঙ্গে খুবই সদ্ব্যবহার করে; কিন্তু সে তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে না। স্ত্রীর সঙ্গে সুন্দর আচরণ করে না। অথবা এমনও পাওয়া যাবে, স্ত্রীর সঙ্গে খুব সুন্দরভাবে চলে; কিন্তু সে তার প্রতিবেশীর হক রক্ষা করে না। প্রতিবেশীর সঙ্গে সে দুর্ব্যবহার করে। অথচ হাদিসে প্রতিবেশীর হকের কথা জোরালোভাবে উচ্চারিত হয়েছে।

অনেকে আবার এমন রয়েছে, যে ব্যক্তিগত কাজগুলো খুব গুরুত্বসহ পালন করার চেষ্টা করে; কিন্তু সামাজিক যেসব কাজ আছে, তার ওপর যেসব দায়িত্ব রয়েছে, সে ব্যাপারে সম্পূর্ণ উদাসীন।

অথচ ইসলাম আংশিক কোনো বিষয়কে মানার নাম নয়। এসব হচ্ছে ইসলামের বিকৃত উপস্থাপন। প্রিয় নবী (সা.) আমাদের যা কিছু শিখিয়ে দিয়ে গেছেন, সবই অনুসরণ করানো হচ্ছে ইসলাম। রাসুল (সা.) আমাদের কাছে যে নুর নিয়ে এসেছেন তার অনুসরণ আমাদের সঠিক পথে পরিচালিত করবে। আর তখনই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র সব জায়গায় শান্তির বাতাস বইতে থাকবে।

আল্লাহ তাআলা বলেন, ‘হে কিতাবিরা, তোমাদের কাছে আমার (এই) রাসুল এসে পড়েছে, যে (তাওরাত ও ইনজিল) গ্রন্থের এমন বহু কথা তোমাদের কাছে প্রকাশ করে, যা তোমরা গোপন কর এবং অনেক বিষয় এড়িয়ে যাও। আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এক জ্যোতি এবং এমন এক কিতাব এসেছে, যা (সত্যকে) সুস্পষ্ট করে। যার মাধ্যমে আল্লাহ যারা তাঁর সন্তুষ্টি অনুসন্ধান করে, তাদের শান্তির পথ দেখান এবং নিজ ইচ্ছায় তাদের অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন এবং তাদের সরল পথের দিশা দেন। (সুরা : মায়িদা, আয়াত : ১৫, ১৬)

অন্যত্র ইরাশাদ হয়েছে, ‘…তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান রাখো আর কিছু অংশ অস্বীকার করো? সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্ছনা ছাড়া তাদের কী প্রতিফল হতে পারে? আর কিয়ামতের দিন তাদের কঠিন আজাবে নিক্ষেপ করা হবে। আর তোমরা যা করো, সে সম্পর্কে আল্লাহ উদাসীন নন।’ (সুরা : বাকারা, আয়াত : ৮৫)

 

 

কিউএনবি/আয়শা/০৪ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit