মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা সত্যিই কি ইরানে পারমাণবিক হামলা চালাতে যাচ্ছেন ট্রাম্প? ফ্রিজার হ্যাক করে খাবার নষ্ট, আতঙ্কে ইউরোপের সুপারমার্কেট আন্দোলনের নামে সহিংসতা, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ২২৩ টাকা বাড়িয়ে এলপিজির দাম নির্ধারণ ২০৬০ টাকা বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে বাঁধা প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ যোগ্যতা নয়, পরিচয়ই বড়? পাহাড়ের ক্রীড়াঙ্গনে বৈষম্যের অভিযোগ যশোরের  জিআই পণ্য  খেজুর গুড় সংগ্রহ মওসুমের আনুষ্ঠানিক উদ্বোধন সিংহঝুলি আলিম মাদ্রাসার গেট নির্মাণ কাজের উদ্বোধন

কানের মধ্যে শোঁ শোঁ শব্দ মানেই বিপদের আভাস

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৩০ Time View

লাইফস্টাইল ডেস্ক : কানের মধ্যে শোঁ শোঁ শব্দ অনেকেই শুনতে পান। অনেকেই মনে করেন, কানে ময়লা জমে গেলে এমনটা ঘটে। কিন্তু চিকিৎসকরা বলছেন ভিন্ন কথা। তিনটি মারাত্মক রোগের কারণে কানের মধ্যে শব্দ হতে পারে বলে মনে করছেন তারা। এগুলো হলো:

১। টিউমার: টিউমারের অস্তিত্ব থাকলে কানের মধ্যে প্রায়ই শোঁ শোঁ শব্দ শুনতে পান রোগীরা। এ টিউমারের নাম ‘ক্র্যানিয়াল টিউমার’। এই টিউমারে কান মস্তিষ্কের সঙ্গে সংযুক্ত হয়ে স্নায়ুতে প্রভাব ফেলে, যা রক্ত চলাচলে বাধা দেয়। ফলে কানে শব্দ সৃষ্টি করে। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে চিকিৎসা শুরু না হলে শ্রবণশক্তি হারিয়ে ফেলার আশঙ্কা থাকে এ রোগে।

২। কানের হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি: কানের মধ্যবর্তী অবস্থানে অস্বাভাবিকভাবে কোনো হাড় বেড়ে উঠতে পারে। কানে এ অস্বাভাবিক হাড় সৃষ্টি হওয়ার প্রথমদিকে কানের মধ্যে শব্দ তৈরি হয়, যা পরে মস্তিষ্কের সঙ্গে যুক্ত কানের স্নায়ুগুলোতে সমস্যা তৈরি করে শব্দ সৃষ্টি করে। সমীক্ষায় দেখা গেছে, কানের হাড়ের অস্বাভাবিক বৃদ্ধির এ সমস্যা ৫০ থেকে ৬০ বছর বয়সীদের মধ্যে বেশি হয়।

৩। থাইরয়েড: ‘হাইপারথাইরয়েডিজম’-এর সঙ্গে কানের সম্পর্ক আছে, এ বিষয়টি অনেকেই জানেন না।  থাইরক্সিন হরমোন শ্রবণতন্ত্রের স্বাভাবিক বিকাশে কাজ করে। কিন্তু এ হরমোন যখন প্রয়োজনের তুলনায় শরীরে কম থাকে, তখন তা শ্রবণক্ষমতাকে প্রভাবিত করে। ফলে কানের মধ্যে শব্দ সৃষ্টিরও কারণও হয়ে ওঠে।

 

 

কিউএনবি/আয়শা/০৩ মার্চ ২০২৩,/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit