মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাতিল হবে না সিন্ধু চুক্তি: আন্তর্জাতিক আদালতের রায়ে পাকিস্তানের স্বস্তি বিশ্বনাথ পৌর শহরে দলছুট বানরের উৎপাত! আন্তর্জাতিক ফুটবলের কিংবদন্তি মেসির বিদায়! কৈলাস ভ্রমণ শেষে নেপাল সীমান্তে নিখোঁজ মার্কিন নারী ‘ধন্যবাদ অধিনায়ক’, মেসির বিদায়ে আবেগে ভাসলেন দি মারিয়া নিখুঁত নিশানার আড়ালে যুক্তরাষ্ট্রের ভয়ংকর মারণাস্ত্র পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন হিমালয় ঘিরে মেগা প্রকল্পের দ্বৈরথ, বিপর্যয় আরও বাড়াচ্ছে? বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি ‘না ছড়িয়ে রিপোর্ট করুন’, নিজের আপত্তিকর এআই ভিডিও নিয়ে চটলেন অভিনেত্রী

স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক হবে পর্যটন: পর্যটন প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৪৩ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ আয়োজিত ‘বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার-২০২৩’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পর্যটনের কার্যকর উন্নয়ন দেশের জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২৪ সালে উন্নয়নশীল বাংলাদেশ, ২০৪১ সালে উন্নত ও স্মার্ট বাংলাদেশ এবং ২০৭৫ সালে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পর্যটনের যথাযথ গুরুত্ব অনুধাবন করে অগ্রাধিকারের ভিত্তিতে এ শিল্পের প্রসারে কাজ করছে। পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য পর্যটন মহাপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। এর ফলে পর্যটনের পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন নিশ্চিত হবে।

ট্যুর অপারেটররা পর্যটন শিল্পে অপরিহার্য ও গুরুত্বপূর্ণ অংশ উল্লেখ করে মাহবুব আলী বলেন, তাদের মাধ্যমে দেশ-বিদেশের পর্যটকেরা তাদের ভ্রমণের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করেন। বাংলাদেশ ‘ট্রাভেল এবং ট্যুরিজম ফেয়ার’ এর মতো মেলার আয়োজন আমাদের দেশের চমৎকার পর্যটন স্পটলোকে ইতিবাচকভাবে চিত্রায়িত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা পর্যটন স্পটগুলো একই জায়গায় দেশি-বিদেশি পর্যটকদের কাছে তুলে ধরার সুযোগ মিলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বানিটেজ সালাস, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. আলী কদর, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. জাবের প্রমুখ। বৃহস্পতিবার (২ মার্চ) থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী এ পর্যটন মেলা আগামী ৪ মার্চ পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল দশটা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/রাত ৮:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit