রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
টাঙ্গাইলে ৬ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের শুনানি ১২ নভেম্বর ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেল বাংলাদেশ শ্রমিকদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর এইচএসসি পরীক্ষার ফলাফলে বেসরকারি কলেজের সাফল্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা ইরানের অবশিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ১০ মিনিটই যথেষ্ট, হুঁশিয়ারি ট্রাম্পের বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করে যা বললেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ

যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মুখোমুখি হয়ে লাভরভকে কী বললেন ব্লিঙ্কেন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তার রুশ প্রতিপক্ষ লাভরভকে বলেছেন, যতদিন প্রয়োজন ইউক্রেনকে সমর্থন দিবে যুক্তরাষ্ট্র। ভারতে চলমান জি-২০ সম্মেলনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে সংক্ষিপ্ত পরিসরে সাক্ষাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন।

এক বছরেরও বেশি সময় আগে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম দুজন মুখোমুখি কথা বললেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের (স্টেট ডিপার্টমেন্ট) একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, দিল্লিতে লাভরভের সঙ্গে ব্লিঙ্কেনের আলোচনা ১০ মিনিটেরও কম সময় ধরে চলে। ওই আলোচনায় ব্লিঙ্কেন লাভরভকে বলেন, রাশিয়ার উচিত পল হুইলানকে ‍মুক্তি দেওয়া। পল হুইলান একজন আমেরিকান বন্দী। রাশিয়াকে ‘নিউ স্ট্যার্ট’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে পুনরায় যোগদান করা উচিত বলেও সাক্ষাতে মন্তব্য করে ব্লিঙ্কেন।

সর্বশেষ ব্লিঙ্কেন-লাভরভের মধ্যে ২০২২ সালের জানুয়ারিতে জেনেভায় দেখা হয়েছিল। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লি সম্মেলনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক বা আলোচনার কথা অস্বীকার করেছে। সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit