মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

পশ্চিম তীরে অবরোধ সরিয়ে নিল ইসরাইল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৮৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম তীরের জেরিকো থেকে তিনদিন পর অবরোধ তুলে নিয়েছে ইহুদিবাদী ইসরাইল। বুধবার বিকালে অভিযানে চালিয়ে ২২ বছরের এক ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যার পর অবরোধ প্রত্যাহার করে নেয় দখলদাররা। চলতি সপ্তাহের শুরুতে আমেরিকান-ইসরাইলি এক যুবককে হত্যার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি শহর জেরিকোতে অবরোধ করে রেখেছিল ইসরাইলি সেনারা। 

বুধবার মাহমুদ জামাল হাসান হামদান নামে এক ফিলিস্তিনি যুবককে হত্যা করে এর প্রতিশোধ নেওয়ার দাবি করে তারা। খবর আলজাজিরার। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহত অবস্থায় বৃহস্পতিবার মাহমুদ জামালের মৃত্যু হয়। ইসরাইলি বাহিনীর দাবি, অপরাধীকে ধরতে তল্লাশি চৌকি বসানো হয়েছিল। তার সাজা হওয়ায় এসব সরিয়ে ফেলা হয়েছে।

এদিকে জামালের হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার জেরিকোজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এ সময় ইসরায়েলি সেনাবাহিনী শহরের প্রবেশ পথে চেকপয়েন্ট এবং রাস্তার অবরোধগুলো সরিয়ে ফেলে। উল্লেখ্য, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম ও গাজাসহ পশ্চিমতীর দখল করে নেয় ইসরাইল। তখন থেকে ইহুদি এ দেশটি দখলকৃত ভূখণ্ডে কয়েক হাজার ইসরাইলি বসতি স্থাপন করেছে। যদিও এই ভূখণ্ডকে ফিলিস্তিনিরা তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসাবে চায়।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit