মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
প্রতিদিন ডিম খেলে শরীরে কী পরিবর্তন হয়? যা বলছেন বিশেষজ্ঞ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট সপ্তাহে মাত্র ৭৫ মিনিট দ্রুত হাঁটলেই কি কমবে পেটের মেদ? যা বলছে গবেষণা শেষ মুহূর্তে ইউক্রেনে হামলার পরিকল্পনা বাতিল ইরানের কিং খানের নতুন সিনেমার লুক ভক্তদের ক্যামেরায় ইরানে যে একটি ভুল করেননি ট্রাম্প স্মার্ট ও মানসম্পন্ন শিক্ষার রূপান্তরে মাউশির একগুচ্ছ উদ্যোগ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম ভারতে ব্রাজিলের ম্যাচ ‘গরিবের বিয়েতে শাহরুখ খানকে নাচানোর মতো বিষয়’ নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ

এলপি গ্যাসের দাম কমল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : ১২ কেজির এলপি গ্যাস সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪২২ টাকা। এর আগের মাসে দাম ছিল এক হাজার ৪৯২ টাকা। সে হিসাবে দাম কমেছে ৭৬ টাকা। ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপি গ্যাসের দাম ১১৮ টাকা ৫৪ পয়সা ঠিক করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রতি মাসের প্রথম সপ্তাহে বিইআরসি এলপি গ্যাসের মূল্য নির্ধারণ করে থাকে। যদিও, বিইআরসির বেঁধে দেওয়া দামে দেশের কোথাও গ্যাস বিক্রি হয় না। বাস্ত·বে ১২ কেজি এলপি গ্যাসের দাম স্থানভেদে দেড়শ’ থেকে দুই শ’ টাকা বেশি নেওয়া হয়ে থাকে। এদিকে, দাম কমেছে অটোগ্যাসেরও। প্রতি ইউনিট অটোগ্যাস এখন থেকে বিক্রি হবে ৬৬ টাকা ৬২ পয়সা। এর আগে প্রতি ইউনিট অটোগ্যাসের দাম ছিল ৬৯ টাকা ৭১ পয়সা।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১২ কেজি সিলিন্ডার ছাড়াও সাড়ে ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দামই কমানো হয়েছে। তবে, সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দামের পরিবর্তন হয়নি। সেটি আগের দাম ৫৯১ টাকাই রয়ে গেছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit