মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন

কুষ্টিয়ায় জাতীয় ভোটার দিবস পালন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৫১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় কুষ্টিয়া কালেক্টর চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। এরপর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বাচন অফিসার আবু আনসারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম। বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত সুধীজন।

অপরদিকে জেলার দৌলতপুরেও জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহীদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ, দৌলতপুর মাধ্যমিক শিক্ষা অফিসার সরদার মো. আবু সালেক, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, দৌলতপুর কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সরকার আমিরুল ইসলাম, দৌলতপুর সরকারী পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আমজাদ হোসন। স্বাগত বক্তব্য রাখেন, দৌলতপুর নির্বাচন অফিসার মো. গোলাম আজম। এসময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন। এরআগে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit