মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

নওগাঁর পত্নীতলায় জাতীয় ভোটার দিবস পালিত

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১১০ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে জাতীয় ভোটার দিবস/২৩ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য এক র‌্যালী উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফ্ফার। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার জাহিদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা সামসুল হক, উপজেলা জন স্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল গোফ্ফার, জাতীয় মহিলা সংস্থার আমিনুল হক, পত্নীতলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মনিবুর রহমান গোল্ডেন, জাতীয় ক্রিড়া সংস্থা পত্নীতলার সাঃসম্পাদক মোকলেছুর রহমান, এস.আই বিজন কুমার, পৌর কাউন্সিলর ফারজানা, ফারহানা, উপজেলা তথ্য আপা তিথি রাণী, সাংবাদিক দিলিপ চৌহান, মিজানুর রহমান, পরেশ টুডু, সূধীজন প্রমূখ। দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা শেষে সেবামূলক কার্যক্রম হিসাবে স্মার্ট কার্ড বিতরন ও নতুন ভোটারদের নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit