সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দরে বসিয়ে রাখার ঘটনায় সংসদে ক্ষোভ বিশ্বকাপ জিতবে কে, চারটি ভিন্ন এআই চ্যাটবটের গণনায় একই দেশের নাম বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক অবৈধ নির্বাচনের অন্যতম কারিগর বেনজীর আহমেদ: চিফ প্রসিকিউটর তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে-ট্রাম্প জুলাই মাসে শিক্ষার্থীদের বিনা মূল্যে স্কুল ড্রেস বিতরণ শুরু : শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে ১৬ বছরের কম বয়সীদের ফেসবুক-টিকটক ব্যবহার নিষিদ্ধ

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে দৈনিক আমার সংবাদের ১০ বর্ষপূর্তি। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১১৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে  দৈনিক আমার সংবাদ পত্রিকার ১০বছর পূর্তি ও ১১বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দৈনিক আমার সংবাদ পত্রিকার  ১০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ মার্চ ২০২৩ইং)  সকাল ১০টার  দিকে মাটিরাংগা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে দৈনিক আমার সংবাদ পত্রিকার  ১০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মো:জসীম উদ্দিন জয়নাল।
এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মো:শামছুল হক, সহকারি পুলিশ সুপার মো:আসিফ,  মাটিরাঙ্গা থানার  অফিসার ইনচার্জ (ওসি) মো:জাকারিয়া, বীর মুক্তিযোদ্ধা মো:হানিফ মজুমদার  বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন। 
অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো:আলী হোসেন মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক কালবেলা এবং জাগো নিউজের জেলা প্রতিনিধি মো: মুজিবুর রহমান ভুইয়া,গ্লোবাল টেলিভিশনের  খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো:আলমগীর হোসেন, রাইজিং বিডি ডটকম এর খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো:আবুল কালাম আজাদ, দৈনিক কালের কন্ঠ পত্রিকার  মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি ও  মাটিরাঙ্গা প্রেস ক্লাবের যুগ্ন- সাধারণ সম্পাদক সাগর চক্রর্বতী কমল, বাংলদেশ টুডে পত্রিকার মাটিরাঙ্গা উপজেলা প্রতিনিধি মো:আবুল হাশেম, সহ বিভিন্ন পত্রিকার কর্মরত সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
দৈনিক আমার সংবাদ বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের মনে জায়গা করে নিয়েছে মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের দু:খ দুর্দশা এবং ইতিবাচক নানা উন্নয়নমূলক কাজের সংবাদ প্রচারের মাধ্যমে পত্রিকাটি সুনামের সহিত অনেক দূর ত্রগিয়ে যাবে বলে মনে  করেন তিনি। 

দৈনিক আমার সংবাদ পত্রিকা বর্তমানে বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ খবর প্রকাশের মাধ্যমে দেশ গঠনে ব্যাপক ভূমিকা পালন করছে, পত্রিকাটির মঙ্গল কামনা করে স্থানীয়ভাবে সরকারের উন্নয়ন সম্ভাবনা নিয়ে  সঠিক সংবাদ প্রকাশের অনুরোধ করেন অতিথীরা। দৈনিক আমার সংবাদ পত্রিকার খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মো:জসীম উদ্দিন জয়নাল কে সাথে নিয়ে  ১০বছর পূর্তি ও ১১বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটেন অতিথিরা।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit