শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৯ অপরাহ্ন

ভোলাহাটে জাতীয় ভোটার দিবস পালিত

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১২৮ Time View

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব গোয্যজনে ’ শ্লোগানকে সামনে রেখে ২ মার্চ বৃহস্পতিবার ভোলাহাটে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভোলাহাট নির্বাচন অফিসের আয়োজনে সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোঃ গরিবুল্লাহ দবির। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কাউসার আলম সরকার, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি গোলাম কবিরসহ অন্যরা।

 

 

কিউএনবি/আয়শা/০২ মার্চ ২০২৩,/সন্ধ্যা ৬:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit