মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

নওগাঁয় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১২২ Time View

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  বুধবার বিকেল ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। গৃহবধূ ফরিদা বেগম উপজেলার কশব ইউনিয়নের চকচোঁয়ার গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। এর আগে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি ফরিদা বেগমের শ্বশুর আব্দুল হকও মারা যান।  বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রহিমা বেগম (৬০) নামে একই পরিবারের আরেক নারী।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি বাড়ির পাশে লাগানো খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে পান করেন আব্দুল হকের পরিবার। এর দুইদিন পর আব্দুল হকের শরীরে সর্দি-জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। চরম অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। এদিকে গত রোববার আব্দুল হকের পুত্রবধূ ফরিদা বেগম সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার উপসর্গগুলো সন্দেহ জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।

গত মঙ্গলবার একই ভাবে ফরিদা বেগমের শাশুড়ি রহিমা বেগমকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এরই মধ্যে ঢাকা থেকে আসা আইসিডিডিআরবি’র একটি টিম এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাজ শুরু করেছেন।

কিউএনবি/অনিমা/০২ মার্চ ২০২৩,/সকাল ১১:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit