বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম
কানাডায় আন্ডারওয়াটার রোবটিক্স প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআইএসটির শিক্ষার্থীরা নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ আনোয়ারায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ৩০টিরও বেশি চীনা কোম্পানি ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

সৌরভের বায়োপিকে থাকছেন না রণবীর কাপুর

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৩ Time View

বিনোদন ডেস্ক : ২৬ ফেব্রুয়ারি (রোববার) নতুন সিনেমা ‘তু ঝুটি ম্যায় মক্কার’-র প্রচারে এখন কলকাতায় আছেন রণবীর। আর কলকাতায় এসেই একসঙ্গে দুটি বোমা ফাটিয়েছেন তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, সৌরভ গাঙ্গুলির বায়োপিকে অভিনয় করার ইচ্ছা থাকলেও সে কাজের অফার পাননি রণবীর। তাই রণবীরকে দেখা যাবে না সিনেমায়। বরং কিশোর কুমারের বায়োপিকে অভিনয় করছেন এ অভিনেতা।

রণবীর জানান, কিশোর কুমারের বায়োপিকের জন্য ১১ বছর ধরে পরিচালক অনুরাগ বসুর সঙ্গে লেখালেখির কাজ করছেন তিনি। তাই কিমোর কুমারের বায়োপিকেই অভিনয় করতে দেখা যাবে রণবীরকে। এদিকে রোববার ( ২৬ ফেব্রুয়ারি) একসঙ্গে দেখা গেছে সৌরভ আর রণবীরকে। কলকাতার ইডেন গার্ডেনে তাদের একসঙ্গে ক্রিকেট খেলার দৃশ্য  ও একাধিক ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ওই ভাইরাল ছবি আর ভিডিওতে দেখা যাচ্ছে, রণবীর পরেছেন কালো টিশার্ট এবং প্যান্ট। তবে টিশার্টে তার নতুন ছবির প্রচারণার জন্য লেখা ছিল রণবীরের মক্কার এগারো। অন্যদিকে, সৌরভ পরেছেন চিক সাদা টিশার্ট এবং কালো ট্রাউজার। সৌরভের টিশার্টেও রণবীরের নতুন ছবির প্রচারণা লক্ষ্য করা গেছে। তার টিশার্টে লেখা ছিল দাদার ঝুঠি এগারো।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit