বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

ওমান প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ: যুবক গ্রেফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীল সেনবাগে ওমান প্রবাসীর স্ত্রীকে গণধর্ষণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।গ্রেফতার ইমন (২০) উপজেলার পশ্চিম কাজিরখিল গ্রামের রাধার বাড়ির মৃত সামছুল হকের ছেলে।রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, একই দিন বিকেলে আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।  এর আগে,শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জানুয়ারি ওমান প্রবাসীর স্ত্রী প্রাকৃতিক ডাকে ঘর থেকে বের হলে নিজ বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে চারজন দূবৃর্ত্ত দল বেঁধে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী সেনবাগ থানায় চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর গা ঢাকা দিতে আসামি পালিয়ে ঢাকা চলে যায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা নিউমার্কেট থানাধীন চাঁদনী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেনবাগ থানায় হস্তান্তর করা হয়।

কিউএনবি/অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit