শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বেলজিয়ামের জার্সি তুলে রাখছেন অ্যাক্সেল উইটসেল মেঘনা আলমকে প্রধানমন্ত্রীর ‘মহিলা অ্যাম্বাসেডর’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী মাঝ আকাশে বিমানের দুই বাংলাদেশি যাত্রীর তুমুল মারামারি, দেখুন ভিডিও বিএনপি কোন ধরনের দল ব্যাখ্যা দিলেন আইনমন্ত্রী ১০ গোলের পর এবার ৬ গোলে হারল বাংলাদেশ নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান জার্মান চ্যান্সেলরের দ্বিমুখী নীতির সমালোচনায় ইরান বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে চীনের তিন যুদ্ধজাহাজ হাঁটুর চোটে ৩ সপ্তাহ মাঠের বাইরে বার্সার গোলরক্ষক গার্সিয়া

লালপুরে সংবাদ সংগ্রহের সময় চিকিৎসকের হাতে ৩ সাংবাদিক লাঞ্ছিত

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৭৮ Time View

মোঃ মাজহারুল ইসলাম লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে সংবাদ সংগ্রহের সময় ওয়ালিউজ্জামান পান্না নামের এক চিকিৎসকের হাতে ৩ সাংবাদিক লাঞ্ছিত হয়েছে। রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি বিভাগে এঘটনা ঘটে। লাঞ্ছিত সাংবাদিকরা হলো, বাংলাদেশ টুডে ও দৈনিক সোনার দেশ পত্রিকার লালপুর প্রতিনিধি সজিবুল হৃদয়, দৈনিক মানবকন্ঠের লালপুর প্রতিনিধি নাহিদ হোসেন, সাপ্তাহিক পদ্মাপ্রবাহের ফটো সাংবাদিক বাবর আলী।

লাঞ্ছিত সাংবাদিকরা জানান, উপজেলার কসাইপাড়া গ্রামে জমিজমা নিয়ে সাইফুল ইসলাম ও দুলাল আলীর মধ্যে মারামারির ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে এমন খবর পেয়ে ওই তিন সংবাদ কর্মীরা তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখে হাসপাতালের জরুরি বিভাগে ওই দুই পক্ষ পুনরায় মারামারিতে লিপ্ত হয়েছে। এসময় সংবাদকর্মীরা মারামারির ভিডিও ধারণ করে। পরিস্থিতি স্বাভাবিক হলে হাসপাতালের মেডিকেল অফিসার ওয়ালিউজ্জামান পান্না সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধাঁ দিয়ে ওই ৩ জনকে রুমের মধ্যে ডেকে নিয়ে দরজা আটকিয়ে অনুমতি না নিয়ে ভিডিও ধারণ করায় সাংবাদিকদের পরিচয় পত্র ও মোবাইল ফোন কেড়ে নেয় আবং তাদের দেখে নেওয়া হবে বলে হুমকি দেয়।

এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওয়ালিউজ্জামান পান্না তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্মিকার করে জানান, শুধু ওই সাংবাদিকদের তিনি অনুমতি ব্যাতিত ভিডিও ধারনে নিষেধ করেছেন। এবিষয়ে লালপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম শাহাবুদ্দিনকে একাধিকবার মুঠোফোনে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি। এ বিষয়ে নাটোর জেলা সিভিল সার্জন রোজী আরা জানান, হাসপাতালে মারামারির ঘটনা ঘটলে বিষয়টি পুলিশ দেখবে, এসময় সরকারি হাসপাতালের বিনা অনুমতিতে ভিডিও ধারণ করা অন্যায়, তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৬ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit