রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম
৭ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা বালা-মুসিবত দূর করার আমল ইনিংস হারের শঙ্কা এড়িয়ে লিড নিল অস্ট্রেলিয়া নারী অ্যাথলেট পুরুষ প্রমাণিত, আজীবন নিষেধাজ্ঞা খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ॥ ফুলবাড়ীতে জমি দখলের অভিযোগ, দায়ের করা মামলা এবং ইমরান চৌধুরী নিশাদ গংয়ের মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ সম্মেলনের প্রতিবাদ॥ টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল মিশর .ভারতের স্বাধীনতা দিবসে মোদির ৬ বড় ঘোষণা

স্বাস্থ্যকর জুকনি-পালং স্যুপ রেসিপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৯ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সকালের নাশতা, দুপুরের কিংবা রাতের খাবার- যেটাই হোক, অধিকাংশ মানুষই প্রত্যাশা করেন তার জন্য ডাইনিং টেবিলে সাজানো থাকবে মাছ-মাংস-ডিম-দুধ। মাছ-মাংস ছাড়া যে দুপুর বা রাতের খাবার হতে পারে এটা অনেকে বিশ্বাসই করতে পারেন না। অথচ মাছ-মাংস-ডিম-দুধ ছাড়াও যে খাওয়া যায়, সুস্থও থাকা যায়, বিশ্বজুড়ে হাজার হাজার ভেজিটেরিয়ানরাই তার বাস্তব উদাহরণ।

অপরদিকে যারা অস্বাস্থ্যকর এবং প্রসেস ফুড খাচ্ছেন তাদের মধ্যে দিনি দিন অসংক্রামক রোগ দিন দিন বেড়েই চলছে। তাই স্বাস্থ্যকর খাবারের কোনও বিকল্প নেই। আপনিও শুরু করুন। ধীরে ধীরে আপনার কাছে এই সকল খাবারই সুস্বাদু ও আকর্ষণীয় মনে হবে।

দ্রুত ক্ষুধা মেটাতে স্বাস্থ্যকর খাবারের মধ্যে স্যুপের তুলনা হয় না। খুব অল্প উপকরণ আর কম সময়ে রান্নাও করা যায়। আজকের লেখায় থাকবে জুকনি-পালং স্যুপ কীভাবে বানাবেন সেই আলোচনা।

চলুন জেনে আসা যাক…

উপকরণ

> জুকনি টুকরো: ৬ কাপ                          
> সয়াসস: ২ টেবিল চামচ
> পেঁয়াজ কুচি: ১ কাপ                             
> পালং শাক: ১ কাপ
> রসুন কুচি: ৩ কোয়া                            
> ভুট্টা: ২ কাপ
> পানি: ৩ কাপ 
> কাঁচামরিচ: ২টি

প্রণালি

জুকনি ধুয়ে খোসাসহ টুকরো করে কেটে নিন। এবার একটি পাত্রে জুকনি-পেঁয়াজ-রসুন ও ৩ কাপ পানি দিয়ে চুলায় বসান। পানি ফুটে উঠলে চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ১০ মিনিট সেদ্ধ করে জুকনি নরম করে নিন। এবার ব্লেন্ডারে সেদ্ধ উপকরণটি নিয়ে ব্লেন্ড করুন। এমনভাবে ব্লেন্ড করুন যেন মসৃণ হয় এবং খুব সুন্দর হালকা সবুজ রং দেখা যায়। এবার কড়াইতে নিয়ে সয়াসস ভুট্টা এবং পালং শাক দিয়ে ৫ মিনিট রান্না করুন। একটি পাত্রে নিয়ে ওপরে কাঁচামরিচ দিয়ে গরম গরম পরিবেশন করুন।

(বি. দ্র. জুকনি হচ্ছে এক ধরনের সবজি যার বাইরের আবরণটি দেখতে কুমড়ার মতো কিন্তু আকৃতি লাউ বা বড় শসার মতো। এর স্বাদ কুমড়ার মতো। এটি আমাদের দেশীয় সবজি নয়, কিন্তু বর্তমানে চাষ হচ্ছে এবং বাজারে লক্ষ করলেই দেখতে পাবেন)

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit