বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ সেনাদের লেবানন ছাড়ার সময়সীমা নিয়ে যা জানালেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। গুইমারা  নির্ধারিত সময়ে  প্রাক্কলনের চেয়ে বেশি  খাল পুনঃখনন কাজ সম্পন্ন, বদলে যাবে কৃষকের ভাগ্য। আল্লাহর প্রিয় বান্দা কারা? যাদের তিনি ভালোবাসেন শ্রেণি কক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি,শিক্ষকের গলায় জুতার মালা আশুলিয়ায় শিক্ষকের অবহেলায় পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু 

দিল্লিতে মোটরসাইকেলে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বুধবার (২২ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ভারতের রাজধানী নয়াদিল্লিতে মোটরসাইকেলে যাত্রী পরিবহনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দিল্লি সরকার। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এক নোটিশের মাধ্যমে রাইড শেয়ারিংয়ের ওপর এই নিষেধাজ্ঞা দেয়া হয়। এমন পদক্ষেপের কারণে হুমকির মুখে পড়েছে উবার, ওলা ও র‍্যাপিডোরের মতো রাইড শেয়ারিং কোম্পানিগুলো।

ভারতীয় মোটরযান আইন অনুযায়ী, ব্যক্তিগত যানবাহন বাণিজ্যিকভাবে ব্যবহার নিষিদ্ধ উল্লেখ কেরে নোটিশে বলা হয়, আইন অমান্য করলে চালকদের এক লাখ ভারতীয় রুপি পর্যন্ত জরিমানা করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারতীয় রাইড শেয়ারিং কোম্পানিগুলো।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রতিদিন যানজটের মধ্যে সহজে গন্তব্য পৌঁছাতে মোটরসাইকেল ব্যবহার করেন হাজার হাজার ভারতীয় নাগরিক। এ খাতে হাজারো মানুষের কর্মসংস্থানও রয়েছে। তাদের অধিকাংশই যাত্রী পরিবহনে ব্যক্তিগত মোটরসাইকেল ব্যবহার করেন। এমন সিদ্ধান্তের কারণে, এই পেশার সাথে জড়িতদের নিত্যদিনের খরচ মেটানো কঠিন হয়ে যাবে বলেও জনান চালকরা।

অ্যালাইড মার্কেট রিসার্চের প্রতিবেদন বলছে, ভারতে মোটরসাইকেলে যাত্রী পরিবহন খাতের আর্থিক বাজারমূল্য সাড়ে ৫ কোটি ৫ লাখ মার্কিন ডলার, যা ২০৩০ সালের মধ্যে দেড়শ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এবারই প্রথম নয়, এর আগে জানুয়ারিতেও রাইড শেয়ারিং কোম্পানি র‍্যাপিডোরের চালকদের লাইসেন্স দিতে অস্বীকৃতি জানায় মহারাষ্ট্র রাজ্য সরকার। এসব চালকদের লাইসেন্স, নিরাপত্তা ও ভাড়া কাঠামো নিয়ে আইনি কোনো নির্দেশনা নেই। এ ছাড়াও বৈধ লাইসেন্স না থাকায় এর আগে পিডোরের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন মুম্বাই হাইকোর্ট।

 

 

কিউএনবি/আয়শা/২৩ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit