বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

এবার ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করলো ইরান

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ সরকারের ভিত্তিহীন ইরান ভীতি ছড়ানোর অভিযোগে তেহরানে নিযুক্ত ব্রিটেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক বিভাগের প্রধান ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্স ইসাবেলা মার্শকে তলব করে ইরান সরকারের পক্ষ থেকে ব্রিটিশ সরকারের ভূমিকার প্রতিবাদ জানানো হয়।

ব্রিটিশ কূটনীতিকের সঙ্গে বৈঠকে ইরানি কর্মকর্তা বলেন, লন্ডনের অবন্ধুসুলভ মনোভাব বন্ধ করতে হবে। তিনি আরো বলেছেন, যে দেশ অভিবাসী এবং মুসলিম জনগণের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বর্বরতা চালিয়েছে ও শরণার্থীদেরকে জোরপূর্বক আফ্রিকার দেশ রুয়ান্ডায় পাঠানোর উদ্যোগ নিয়েছে সেই দেশ কোনভাবেই মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার রাখে না।  

লন্ডন থেকে সম্প্রচারিত কথিত ‘ইরান ইন্টারন্যাশনাল টেলিভিশন’ চ্যানেল ওয়াশিংটনে সরিয়ে নেয়ার পর ব্রিটেনে কর্মরত ওই চ্যানেলের সাংবাদিকদের জীবন মারাত্মক হুমকির মুখে পড়েছে দাবি করে ব্রিটিশ সরকার গতকাল দেশটিতে ইরানের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করে। এর একদিন পর ব্রিটিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করলো তেহরান।

এছাড়াও গত সোমবার ব্রিটিশ সরকার কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানের আটজন শীর্ষ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরমধ্যে বিচারক, বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি’র সদস্য এবং আঞ্চলিক গভর্নর রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit