শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

ঝিঙের উপকার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ঝিঙে খেতে অনেকে পছন্দ করেন। আবার অনেক দেখলেই নাক সিঁটকোন। কিন্তু অনেকে এর গুণ সম্পর্কে হয়তো জানেন না। ঝিঙে খেলে শরীরের অনেক সমস্যা দূর হয়। যাদের শরীর দুর্বল এবং রোগে বেশি ভোগেন, তাদের জন্য ঝিঙে খুব উপকারী। এক নজরে জেনে নিন ঝিঙে খেলে কী কী উপকার হতে পারে।

>> ঝিঙেতে প্রচুর পরিমাণে ‘বিটা ক্যারোটিন’ বা ভিটামিন থাকে, যা চোখ ভাল রাখতে সহায়তা করে। বয়স বাড়লে চোখের যত্ন নিতে অত্যন্ত উপযোগী এই সবজি। ঝিঙে অপটিক স্নায়ু ভাল রাখতে ও অন্য দিকে বিভিন্ন ক্ষতিকর পদার্থ থেকে চোখের রক্তনালিগুলো রক্ষা করতে সহায়তা করে।

>> ঝিঙে দেহে স্নেহ পদার্থ সঞ্চিত হতে দেয় না। পাশাপাশি, সহায়তা করে কার্বোহাইড্রেট ও ফ্যাট পরিপাকেও। ঝিঙেতে থাকে ‘ফাইটোনিউট্রিয়েন্ট’ নামক এক প্রকার উপাদান, যা ডায়াবেটিস কমাতে কাজে আসতে পারে।

>> ঝিঙেতে প্রচুর পরিমাণে জলীয় উপাদান থাকে। সঙ্গে থাকে প্রচুর পরিমাণে সেলুলোজ। এক চামচ মধু মিশিয়ে এক কাপ ঝিঙের রস নিয়ম করে খেতে পারেন। তা কোষ্ঠকাঠিন্য কমাতে ও পেট ভাল রাখতে সহায়তা করতে পারে।

> ঝিঙে ভরপুর আয়রনে সমৃদ্ধ। এই কারণে নিয়মিত ঝিঙে খেলে রক্তাল্পতার রোগীরা উপকার পেতে পারেন। ঝিঙেতে থাকে ভিটামিন-বি ৬, তা রক্তসঞ্চালন ভাল রাখতে বেশ কার্যকর।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit