শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

রিয়ালের চেয়ে ১১ পয়েন্টে এগিয়েও বার্সা কোচের অস্বস্তি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

স্পোর্টস ডেস্ক : ইউরোপের সেরা হওয়ার লড়াইয়ে হোঁচট খেলেও স্প্যানিশ লা লিগায় রীতিমতো উড়ছে বার্সেলোনা। লিগ শিরোপার লড়াইয়ে ২১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে কাতালান ক্লাবটি।

বার্সা টেবিলের শীর্ষে অবস্থান করলেও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। তবে বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের চেয়ে ১১ পয়েন্ট এগিয়ে রয়েছে থেকেও নির্ভার হতে পারছেন না বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজ। তার মতে, এখন লিগ মৌসুম মাঝপথে থাকা অনেক কিছুই ঘটতে পারে।

লা লিগায় ২০ দলের টুর্নামেন্টে প্রতিটি দলের ম্যাচ ৩৮টি করে। ফলে এখনও ১৭ ম্যাচ বাকি রয়েছে বার্সেলোনার। তাই জাভি মনে করছেন পথটা এখনও অনেক লম্বা। তিনি বলেন, ‘১১ পয়েন্ট (রিয়ালের জন্য) অনতিক্রম্য দূরত্ব নয়। মনে রাখতে হবে, এখনো আমাদের ১৭টি ম্যাচ বাকি।’

তবে চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে অনেকখানি এগিয়ে থাকায় সন্তুষ্টিও আছে বার্সা কোচের। ভিয়ারিয়ালের বিপক্ষে রবিবার রাতে ১-০ গোলে জয়ের ফলে লা লিগায় টানা ষষ্ঠ জয় তুলে নিয়েছে বার্সা। এছাড়া সব প্রতিযোগিতা মিলিয়ে সপ্তম জয়ের সঙ্গে টানা ১৬ ম্যাচে অপরাজিত কাতালান ক্লাবটি।

জাভি বলেন, ‘আমরা একটা শক্তিশালী দল হতে পেরেছি। এ ধরনের অনুকূল ফলের ধারাবাহিকতা বিশেষ ব্যাপার। বোঝা যাচ্ছে, পরিশ্রম করছি, মনোযোগী আছি। দলের পারফরম্যান্সে আমি খুশি।’

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit