শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

গাজায় হামাসকে লক্ষ্য করে ইসরাইলের রকেট হামলা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় হামাসকে লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট হামলা করেছে ইসরাইল। ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, হামাসের রকেট উৎপাদন কারাখানা ধ্বংস করার জন্য এ হামলা চালানো হয়েছে। খবর রয়টার্সের। 

সোমবার সকালে ইসরায়েলের এ হামলায় এখন্ও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের সফরের পর ইসরাইল ফিলিস্তিনের মধ্যে সংঘাত দেখা দেয়। এর কয়েকদিন পর সোমবার ফের হামলা চালানো হলো। এ হামলার ব্যাপারে এখনও কোন প্রতিক্রিয়া দেখায়নি হামাস। 

২০০৭ সালে গাজার নিয়ন্ত্রণ নেয় হামাস। ইসরাইয়ের বিপক্ষে অনেকবার যুদ্ধে জড়ায় গোষ্ঠিটি। 
এদিকে জেরুজালেম ও অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি কর্মকাণ্ড আঞ্চলিক অশান্তিতে  আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আরব ও ইসলামিক দেশগুলোর বেশ কয়েকজন নেতা এবং সিনিয়র কর্মকর্তা সতর্ক করে দিয়েছেন।

রোববার কায়রোতে আরব লীগের এক বৈঠকে সাম্প্রতিক ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংসতা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এই সতর্ক করেন তারা।

আরব লিগ আয়োজিত ওই বৈঠকটিতে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি, জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসসহ অনেক পররাষ্ট্রমন্ত্রী এবং সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অ্যাসোসিয়েটেড প্রেসের পরিসংখ্যান বলছে, এ বছরে এ পর্যন্ত ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর ইসরাইলি পক্ষের নিহত হয়েছেন ১০ জন।

বৈঠকে বক্তারা জেরুজালেম এবং পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর বাড়িঘর ধ্বংস ও বসতি সম্প্রসারণের ‘একতরফা পদক্ষেপের’ নিন্দা জানান।

এ বিষয়ে ইসরাইল সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, তার প্রশাসন জাতিসংঘ ও এর সংস্থাগুলোর কাছে যাবে এবং দ্বন্দ্ব নিরসনে একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান দাবি করবে।

তিনি বলেন, ফিলিস্তিন রাষ্ট্র আমাদের জনগণের বৈধ অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক আদালত ও সংস্থার কাছে যাওয়া অব্যাহত রাখবে।

কায়রোতে রোববারের বৈঠকের পর একটি চূড়ান্ত বিবৃতি দেয়া হয়।এতে ‘ইসরাইলের পদ্ধতিগত নীতির’ নিন্দা করা হয়। তাদের লক্ষ্যকে জেরুজালেমের ‘আরবএবংইসলামিক সংস্কৃতি এবং পরিচয়’ ‘বিকৃত ও পরিবর্তন’বলে উল্লেখ করা হয়।

ইসরাইলের কথিত যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চালিয়ে যাওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতিও আহ্বান জানানো হয় বিবৃতিটিতে।
 

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit