শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

নিউজিল্যান্ডে গ্রীষ্মমন্ডলীয় ঝড়: বিদ্যুতবিহীন হাজারো মানুষ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিউজিল্যান্ডের উত্তরাঞ্চলে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের আঘাতে হাজার হাজার মানুষ বিদ্যুত বিহীন হয়ে পড়েছে এবং সোমবার বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। খবর এএফপি’র।

দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরান ম্যাকঅ্যানাল্টি বলেন, প্রচন্ড বাতাস ও ভারী বর্ষণের কারণে সেখানে ‘অনেক খারাপ পরিস্থিতি’ সৃষ্টি হয়েছে।

সেখানে ঝড়ের আঘাতে অনেক গাছপালা উপড়ে গেছে। রাস্তা-ঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিদ্যুতের লাইন ভেঙ্গে পড়েছে। যদিও ঘূর্ণিঝড়টি তার আগের অবস্থা থেকে অনেকটা দুর্বল হয়ে পড়েছে।

এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অকল্যান্ডসহ উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের প্রায় ৫৮ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে।

এদিকে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, নেটওয়ার্ক পুনরুদ্ধার করতে কয়েকদিন সময় লাগতে পারে।

ম্যাকঅ্যানালটি বলেন, ‘আবহাওয়া তীব্র হতে থাকলে, নেটওয়ার্কের কাজ করা আসলেই অনিরাপদ।’

গত মাসে আকস্মিক বন্যার কারণে নিউজিল্যান্ডের বৃহত্তম শহরে এখনো পুনরুদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। ওই বন্যায় চারজন প্রাণ হারায় এবং হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit