শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা মরক্কো থেকে সাঁতরে স্পেনে ৬০ হাজার অভিবাসী, মৃতের সংখ্যা বেড়ে ৪১ তুরস্কের সাবেক প্রধানমন্ত্রীর রাজনীতি ছেড়ে দেওয়ার ঘোষণা হঠাৎ কেন সাঁতরে সমুদ্র পেরিয়ে স্পেনে যাচ্ছে মানুষ রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী বিশ্বকাপের অংশীদারিত্ব ইস্যুতে পদত্যাগ করলেন ইনফান্তিনোর উপদেষ্টা বেলুচিস্তানে কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩২ মরক্কো থেকে স্পেনে হাজারো অভিবাসীর অনুপ্রবেশ, ৯ জনের মৃত্যু মরক্কো দিয়ে নজিরবিহীন অনুপ্রবেশ, সীমান্তে সেনা পাঠাচ্ছে স্পেন

পূর্ব ইউরোপে ২৪ ঘণ্টায় ৪২৪ গোলা ২৩ যুদ্ধাস্ত্র নিক্ষেপ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া ব্যাপক গোলা নিক্ষেপ ও আর্টিলারি হামলার প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন ইউক্রেন সেনাবাহিনীর এক মুখপাত্র। রোববার ইউক্রেন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন তিনি।

সেরহি চেরেবতি নামের এই মুখপাত্র বলেন, ‘শত্রুরা অনেক দিন ধরেই লুহানস্ক অঞ্চল ও লিমান অভিমুখে টানা আর্টিলারি হামলা চালিয়ে আসছে।’

তিনি বলেন, ‘বিগত ২৪ ঘণ্টায় বিভিন্ন ধরনের ৪২৪ গোলা এবং ২৩ অন্যান্য যুদ্ধাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।’ 

সিএনএন জানিয়েছে, ইউক্রেনের এ সেনা মুখপাত্র আরও বলেছেন, শত্রুদের হামলার প্রধান লক্ষ্য হলো বাখমুত। ইউক্রেনের গুরুত্বপূর্ণ এ শহরটির নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে। 

সেরহি চেরেবতি বলেন, ‘এই সময়ে ৪১ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শত্রুরা ১৬৭ বার হামলা চালিয়েছে। এর মধ্যে বিভিন্ন ধরনের রকেট-প্রপেলড আর্টিলারি ও অন্যান্য অস্ত্র রয়েছে। এসব সংঘর্ষে শত্রুবাহিনীর ২১২ জন সেনা (সার্ভিসম্যান) নিহত এবং ৩১৫ জন আহত হয়েছে।’

তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, তারা তাৎক্ষণিকভাবে সেনা হতাহতের বিষয়টি নিশ্চিত হতে পারেনি। 

ইউক্রেন সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেন, ‘শুধু বাখমুতকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ১৯টি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং ৪৮ বার হামলা হয়েছে।’ এ ছাড়া তরস্কি, ফেদোরিভকা, আইভ্যানিস্কি এবং চাসিভ ইয়ারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে।

 

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit