শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম

বন্ধ পোশাক কারখানায় টিসিবির তেল

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৭ Time View

ডেস্ক নিউজ : গাজীপুর মহানগরীর গাছা থানার শরিফপুরে একটি পোশাক কারখানা থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পরিবেশিত সরকারি ন্যায্য মূল্যের সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় ৩৪ নম্বর ওয়ার্ডের আব্দুল কাদির মেম্বারের বাড়িসংলগ্ন কারখানার তালাবন্ধ শেড থেকে টিসিবি মোড়কযুক্ত ফ্রেস কোম্পানির ৩৬ কার্টুন তেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪টায় সাইনবোর্ডবিহীন ওই পোশাক কারখানায় গাছা থানার পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরীর নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালায়। পুলিশের অভিযান টের পেয়ে কালোবাজারি চক্র কারখানায় তালা দিয়ে পালিয়ে যায়।

পুলিশ তালা ভেঙ্গে ওই কারখানার ভেতর তল্লাশি চালিয়ে টিসিবি মোড়কযুক্ত ৩৬ কার্টুন তেল উদ্ধার করে। প্রতি কার্টুনে ২ লিটারের ৯টি করে বোতল মোট ৬৪৮ লিটার ভোজ্যতেল পাওয়া যায়।

স্থানীয়রা জানান, মোজাম্মেল হকের ওই শেড ভাড়া নিয়ে কারখানার মালিক শামীম ও ইসলাম সেখানে টিসিবি পণ্য এনে মজুদ করছিলেন। কারখানাটি গত দুই মাস যাবত বন্ধ রয়েছে। পাশেই শরিফপুর রোডে শামীমের মুদি দোকানে এসব টিসিবি পণ্যের মোড়ক খুলে প্রচলিত বাজার দরে বিক্রি হতো।

গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে। টিসিবি পণ্য উদ্ধারে শামীমের মুদি দোকান ও তার বাসায় তল্লাশি চালানো হচ্ছে। এসব টিসিবি পণ্য সরবরাহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিহ্নিত করতে কালোবাজারি শামীম ও তার ব্যবসায়িক অংশীদার ইসলামকে গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন আছে।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit